FeniOnline24 - Feni First Online Radio Station: recent

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station
recent লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
recent লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

১২:০৬ PM

Gold Rate in Bangladesh (BD) - 18 Mar 2021 - Gold Price in india 19 march 2021

 

24 Karat Gold Price in Bangladesh (BD)

47,337.90
Gold Price in Bangladesh
WeightGold Price in Bangladeshi Taka (BDT)Converted to Indian Rupees (INR)
Ounce147,237.33 BDT₹125,505.64
1 Gram4,733.79 BDT4,035.10
2 Grams9,467.58 BDT₹8,070.20
5 Grams23,668.95 BDT₹20,175.50
10 Grams47,337.90 BDT₹40,351.00
Gold price in Bangladesh in Bangladeshi Taka /10gm (BDT)
Today gold price in Bangladesh for 24 karat gold is 47,337.90 Bangladeshi Taka per 10 grams. Live 24k and 22k Gold price in BD

Bangladesh Gold Price Calculator

This calculator uses the current Gold price for Bangladesh only. Calculate Gold price in Bangladesh in grams.

22 Karat Gold Price in Bangladesh (BD)

43,393.10
22 Karat Gold Price in Bangladesh (BD)
WeightGold Price in Bangladeshi Taka (BDT)Converted to Indian Rupees (INR)
Ounce134,967.63 BDT₹115,045.54
1 Gram4,339.31 BDT3,698.80
2 Grams8,678.62 BDT₹7,397.60
5 Grams21,696.55 BDT₹18,494.00
10 Grams43,393.10 BDT₹36,988.00
Gold price in Bangladesh in Bangladeshi Taka /10gm (BDT)
Today gold price in Bangladesh for 22 karat gold is 43,393.10 per 10 grams. 

বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

৯:১৭ PM

ফেণী শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানেআলম কারাগারে

Feni news hot news

 ফেনী জেলা প্রশাসনের কার্যালয়ে গ্রাম পুলিশের (চৌকিদার-দফাদার) পোষাক সরবরাহের দরপত্র জমা দিতে খলিলুর রহমান নামের এক ঠিকাদারকে অপহরণ মামলায় শর্শদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সহ-সভাপতি জানে আলম দুলালকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন। একইদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তর জাহানপুর এলাকার মোয়াজ্জেম বাড়ীর আবুল কাসেমের ছেলে মো. সালাউদ্দিন (২০), জোয়ারকাছাড় এলাকার সাহাব উদ্দিন মোল্লা বাড়ির কবির আহম্মদের ছেলে কামরুল হাসান সাব্বির (২৩) ও শহরের পূর্ব উকিলপাড়া এলাকার মুন্সি পুকুর পাড় সংলগ্ন বাড়ীর শাহাদাত হোসেনের ছেলে মো. রাসেল হোসেন (২৭) এর ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আগামী রবিবার রিমান্ড শুনানীর দিন ধার্য করেন।

এর আগে আজ বৃহস্পতিবার ভোরে জাহানপুর এলাকার নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।ঠিকাদার খলিলুর রহমান বাদি হয়ে শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম দুলাল ও গ্রেফতার ৪ জন সহ ৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ২/৩ জনকে অজ্ঞাত আসামী করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে সম্রাট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

প্রসঙ্গত: রবিবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার গ্রাম পুলিশদের পোষাক সরবরাহের দরপত্র জমা দেওয়ার দিন ধার্য ছিল। ৫৪ লাখ টাকার ওই কাজ পেতে নির্ধারিত দিনে দরপত্র জমা দেওয়ার জন্য ফেনী আসেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইনপিঞ্জারপুর এলাকার বাসিন্দা রাজধানীর ব্যবসায়ী ঠিকাদার খলিলুর রহমান। বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের কার্যালয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত ‘মাটি আর মানুষ’ নামীয় ঠিকাদারী প্রতিষ্ঠানের খলিলুর রহমানকে গতিরোধ করে দরপত্র জমা দিতে নিষেধ করেন। তিনি তাদের নিষেধ অমান্য করে নির্ধারিত বাক্সে দরপত্র জমা দেয়ার চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা তাকে মারধর করে, প্রয়োজনীয় কাগজপত্র ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক অপহরণ করে জেলা প্রশাসনের কার্যালয় সম্মুখস্ত একটি কমিউনিটি সেন্টারে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্নস্থানে তল্লাশীর পর দুপুরে তাকে উদ্ধার করেন।


Source: feninews

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১:৩৫ PM

ভাস্কর্যবিরোধী বক্তব্যে পৃষ্ঠপোষকতার অভিযোগে খালেদা-তারেক-ফখরুলের বিরুদ্ধে মামলা



ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতাদের ভাস্কর্যবিরোধী বক্তব্যে পৃষ্ঠপোষকতার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।

 জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে আজ বুধবার মামলাটি দায়ের করেন। বাদী নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। 


 এছাড়া ভাস্কর্যবিরোধী বক্তব্য দেয়ায় হেফাজত ইসলামের আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমকেও মামলার আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন মামলার বাদী এ বি সিদ্দিকী।

source: mzamin

বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

৪:২৯ PM

ফেনীতে অপারেশন করতে গিয়ে রোগীর পায়ুপথ কেটে ফেলার অভিযোগ

feni online


ফেনীতে অপারেশন করতে গিয়ে রোগীর পায়ুপথ কেটে ফেলার অভিযোগ

ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের আল-বারাকা হাসপাতালে রোগীর অভিভাবকদের না জানিয়ে নার্স দিয়ে ভুল অপারেশন করে রোগীকে হয়রানি ও হুমকি দেয়ার ঘটনায় ফেনীর সিভিল সার্জন ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী রোগীর অভিভাবক। বর্তমানে রোগীর অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের এমডির কাছে অভিযোগ দিলে তিনি উল্টো হুমকি দিয়েছেন বলে অভিযোগ রোগীর স্বজনদের।

 লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকাল ৪টায় ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের তোফায়েল আহাম্মদ তপুর স্ত্রী মেহের আফরোজ শাওনের প্রসব বেদনা উঠলে তাকে ফেনী আল-বারাকা হাসপাতালের গাইনি ডা. ফাহমিদা সুলতানার কাছে নিয়ে আসা হয়। তার পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে রোগীর অভিভাবককে কোনো কিছু না জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত নার্স লিপিকে দিয়ে রোগীর সিজারিয়ান অপারেশন করেন। এ সময় রোগীকে সেলাই করতে গিয়ে নার্স লিপি পায়ুপথসহ সেলাই করে দেন।

পরদিন রোগীকে বাড়িতে নেয়ার পর রোগীর ব্যথা বেড়ে গেলে তাৎক্ষণিক ফেনী আল-বারাকা হাসপাতালের  ডা. ফাহমিদা সুলতানার কাছে নিয়ে আসলে তিনি রোগীকে দেখে অভিভাবকদের জানান, হাসপাতালের নার্স লিপি ওই রোগীকে ছোট সিজার করার সময় বিশেষ অঙ্গ কেটে ফেলে এতে রোগী গুরুতর আহত হয়েছে।
সেলাইটিও যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় এই রোগীটি পুরোপুরি ভালো হওয়া সম্ভব নয়। রোগী সুস্থ হলেও অনেক সময় লাগবে এবং রোগীকে ভোগান্তি পোহাতে হবে। চেম্বার থেকে বের হয়ে রোগীর পিতা শাহ আলম রোগীসহ হাসপাতালের এমডি হেলাল উদ্দিনের কক্ষে গিয়ে বিষয়টি জানালে সে কোন সদুত্তর না দিয়ে উল্টো রোগীর স্বজনদের বিভিন্ন অশালীন ভাষায় গালাগাল করে হাসপাতাল থেকে বের হয়ে যেতে হুমকি দিয়ে বলে, এর চেয়ে বড় ঘটনা ধামাচাপা দিয়ে দিয়েছি, আপনাদের এটা কোন ঘটনাই না। 

বাড়াবাড়ি করলে ভালো হবে না। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দেয়ার কথা বললে সে বলে, তার আগে আপনারা ফেঁসে যাবেন। এ বিষয়ে প্রতিকার চেয়ে রোগীর পিতা শাহ আলম বাদী হয়ে ৯ নভেম্বর সোমবার বিকালে ফেনীর সিভিল র্সাজন ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেলাল উদ্দিন বলেন, গত ৫/৬দিন আগে ওই রোগীকে নিয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে এসে তাদের সমস্যার কথা জানান। ডাঃ ফাহমিদা রোগীকে দেখে সেলাই খুলে যাবার জন্য ইনফেকশন হওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে বলে জানান। এটি কোন গুরুতর সমস্যা নয়, নিয়মিত পরিচর্যা ও ঔষধ খেলে সেরে যাবে বলে তাদের আশ্বস্ত করেন। হেলাল উদ্দিন জানান, রোগীর অসাবধানতার কারণেই এ সমস্যা তৈরি হয়েছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোন গাফিলতি নেই বলে তিনি দাবী করেন। অভিযোগের ব্যাপারে সিভিল সার্জন ডাঃ মীর মোবারক হোসাইন জানান, ব্যাপারটি তদন্তের জন্য সিভিল সার্জনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরফুদ্দিন মাহমুদ ও ফেনী জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডাঃ রোকসানা বেগম স্বপ্না সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি। এর আগেও গত মে মাসে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে। এ ঘটনায়ও তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিভিল সার্জন অফিস। এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন বলেন, তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

এ বিষয়ে শুনানীর জন্য আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষকে ডাকা হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০

৫:৪৫ PM

Today i writing about Feni Alcohol and feni online radio keyword

Let me tell you a fun story today. That is with Google search engine.

A long time ago I was thinking about how I can make my blog a little stronger.
I have seen and searched many times with Feni online, but to no avail.

This time I saw why I didn't get a good solution with Feni Radio.
Let's go,
I did everything right.
I fixed my keywords.
The funny thing is that the way I searched on Google.

Only Feni alcohol, Feni alcohol, Feni alcohol, in fact it seems they have arranged their keywords like them.


Let's not do anything. I want to move forward like me. I just want your help. Please share my blog with your friends and relatives. I know my English is not so good.
Still tried.

Thank you all very much.

বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০

৫:৪৩ PM

৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

corona news bd

করোনা মহামারি পরিস্থিতিতে আবারও আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ। তবে এইচএসসি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।

আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এসময় মন্ত্রণালয় থেকে জানানো হয়, করোনা পরিস্থিতি বিবেচনা করে ঠিক করা হবে কখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। সেইসাথে পরিস্থিতির কোন উন্নতি না হলে এ বছর আর শিক্ষা প্রতিষ্ঠান না খোলার ব্যাপারেও সিদ্ধান্ত আসতে পারে বলে আভাস পাওয়া গেছে।

একইসাথে এইচএসসি পরীক্ষার্থীদের ব্যাপারেও সামনে সিদ্ধান্ত জানানো হবে বলে জানানো হবে।

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

৮:০৩ PM

সরকারি চাকরি প্রার্থীর বয়সসীমা ৫ মাস বাড়লো



সরকারি চাকরি প্রার্থীর বয়স ৫ মাস ছাড় দেয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাকরি প্রার্থীর বয়স ৫ মাসের ছাড় পাচ্ছে। তবে বিসিএস পরীক্ষা এর আওতায় আসছে না। কারণ বিসিএস হয় অক্টোবর-নভেম্বরে।

প্রজ্ঞাপনে চলতি বছরের ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হয়েছে তারা আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পাবেন বলে জানানো হয়।

সরকারি নিয়ম অনুযায়ী ৩০ বছর পর্যন্ত চাকরিতে আবেদন করা যায়।

রবিবার, ৩০ আগস্ট, ২০২০

১২:৪২ PM

সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান

England vs Pakistan match picture


৩ ম্যাচ সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান। ম্যানচেস্টারে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া সাতটায়।

বৃষ্টির কারণে সিরিজের ১ম ম্যাচ ভেস্তে যায়। যেখানে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলো ইংলিশরা। ১৬ ওভারে ১৩১ রানের পর বৃষ্টির বাগড়ায় বন্ধ হয়ে যায় খেলা। তাই প্রথম ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নামবে মরগানরা।

তবে পাকিস্তান একাদশে দেখা যেতে পারে একটি পরিবর্তন। প্রথম ম্যাচে ৩ ওভারে ৩২ রান দেয়া হ্যারিস রউফের জায়গায় দলে ঢুকতে পারেন ওয়াহাব রিয়াজ।

সোমবার, ১০ আগস্ট, ২০২০

২:২৩ PM

সাবমেরিন কেবল জোড়া লাগায় গতি ফিরে পেল ইন্টারনেট

পটুয়াখালীর কলাপাড়ায় কাটা পড়া সাবমেরিন কেবল জোড়া লাগানো হয়েছে। এতে ইন্টারনেটের ধীরগতির সমস্যারও সমাধান হয়েছে।

গতকাল রোববার রাতে সাবমেরিন কেবল জোড়া দিতে সক্ষম হয় বাংলাদেশ কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

 

কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখন ইন্টারনেটের গতি পুরোপুরি আগের মতো।’

কলাপাড়ায় মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটতে গিয়ে কাটা পড়েছিল দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন। উপজেলার লতাচাপলি ইউনিয়নের গোড়া আমখোলাপাড়ায় এই ঘটনা ঘটে। গতকাল রোববার সকাল ১০ থেকে বেলা ১১টার মধ্যে এই ঘটনা ঘটার পর দেশজুড়ে গ্রাহকেরা ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়েন।

 

রয়টার্স feni online radio 

ছবি: রয়টার্সপটুয়াখালীর কলাপাড়ায় কাটা পড়া সাবমেরিন কেবল জোড়া লাগানো হয়েছে। এতে ইন্টারনেটের ধীরগতির সমস্যারও সমাধান হয়েছে।

গতকাল রোববার রাতে সাবমেরিন কেবল জোড়া দিতে সক্ষম হয় বাংলাদেশ কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এখন ইন্টারনেটের গতি পুরোপুরি আগের মতো।’

কলাপাড়ায় মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটতে গিয়ে কাটা পড়েছিল দ্বিতীয় সাবমেরিন কেবল লাইন। উপজেলার লতাচাপলি ইউনিয়নের গোড়া আমখোলাপাড়ায় এই ঘটনা ঘটে। গতকাল রোববার সকাল ১০ থেকে বেলা ১১টার মধ্যে এই ঘটনা ঘটার পর দেশজুড়ে গ্রাহকেরা ইন্টারনেটের ধীরগতির সমস্যায় পড়েন।

ঘটনার পর ডিজিএম তরিকুল ইসলাম জানান, লতাচাপলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লার নিয়োজিত শ্রমিকেরা পাশের একটি জমির চারদিকে বাঁধ দিচ্ছিলেন। এক্সকাভেটর দিয়ে মাটি কেটে তোলার সময় কেবলটি কেটে ২০ ফুট ওপরে উঠে যায়।

অবশ্য আনসার উদ্দিন মোল্লা বলেন, সেভেন স্টার নামের একটি বেসরকারি সংস্থা ওই এলাকায় জমি কিনেছে। অসাবধানতায় তারটি কেটে যায়।

দেশে ইন্টারনেট ব্যবহারের জন্য ৪০ শতাংশের মতো ব্যান্ডউইথ আসে দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) মাধ্যমে, যার ল্যান্ডিং স্টেশন পটুয়াখালীর কলাপাড়ায়।

বাংলাদেশ ২০০৫ সালে প্রথম সাবমেরিন কেবল ‘সি-মি-উই-৪’-এ যুক্ত হয়। এরপর ২০১৭ সালের সেপ্টেম্বরে পটুয়াখালীর কলাপাড়ায় দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের মাধ্যমে সি-মি-উই-৫ সাবমেরিন কেবলে যুক্ত হয়। এর মাধ্যমে সাউথইস্ট এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ আন্তর্জাতিক কনসোর্টিয়ামের সাবমেরিন কেবল থেকে সেকেন্ডে ১ হাজার ৫০০ গিগাবাইট (জিবি) গতির ব্যান্ডউইথ পায় বাংলাদেশ।

মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০

৫:১৮ PM

অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করে কোনও পেশাদার পেশাদার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফ্রিতে কীভাবে রূপান্তর করবেন(WebView apps for website)

Building web apps in WebView

If you want to deliver a web application (or just a web page) as a part of a client application, you can do it using WebView. The WebView class is an extension of Android's View class that allows you to display web pages as a part of your activity layout. It does not include any features of a fully developed web browser, such as navigation controls or an address bar. All that WebView does, by default, is show a web page.
A common scenario in which using WebView is helpful is when you want to provide information in your app that you might need to update, such as an end-user agreement or a user guide. Within your Android app, you can create an Activity that contains a WebView, then use that to display your document that's hosted online.
Another scenario in which WebView can help is if your app provides data to the user that always requires an Internet connection to retrieve data, such as email. In this case, you might find that it's easier to build a WebView in your Android app that shows a web page with all the user data, rather than performing a network request, then parsing the data and rendering it in an Android layout. Instead, you can design a web page that's tailored for Android devices and then implement a WebView in your Android app that loads the web page.
This document shows you how to get started with WebView and how to do some additional things, such as handle page navigation and bind JavaScript from your web page to client-side code in your Android app.

Adding a WebView to your app

To add a WebView to your app, you can either include the <WebView> element in your activity layout, or set the entire Activity window as a WebView in onCreate().

Adding a WebView in the activity layout

To add a WebViewto your app in the layout, add the following code to your activity's layout XML file:
<WebView
    android:id="@+id/webview"
    android:layout_width="match_parent"
    android:layout_height="match_parent"
/>
To load a web page in the WebView, use loadUrl(). For example:

val myWebView: WebView = findViewById(R.id.webview)
myWebView.loadUrl("http://www.example.com")

Adding a WebView in onCreate()

To add a WebView to your app in an activity’s onCreate() method instead, use logic similar to the following:

val myWebView = WebView(activityContext)
setContentView(myWebView)
Then load the page with:

myWebView.loadUrl("http://www.example.com")
Or load the URL from an HTML string:

// Create an unencoded HTML string
// then convert the unencoded HTML string into bytes, encode
// it with Base64, and load the data.
val unencodedHtml =
        "&lt;html&gt;&lt;body&gt;'%23' is the percent code for ‘#‘ &lt;/body&gt;&lt;/html&gt;"
val encodedHtml = Base64.encodeToString(unencodedHtml.toByteArray(), Base64.NO_PADDING)
myWebView.loadData(encodedHtml, "text/html", "base64")
Note: There are restrictions on what this HTML can do. See loadData() and loadDataWithBaseURL() for more info about encoding options.
Before this works, however, your app must have access to the Internet. To get internet access, request the INTERNET permission in your manifest file. For example:
<manifest ... >
    <uses-permission android:name="android.permission.INTERNET" />
    ...</manifest>
That's all you need for a basic WebView that displays a web page. Additionally, you can customize your WebViewby modifying the following:
  • Enabling fullscreen support with WebChromeClient. This class is also called when a WebView needs permission to alter the host app's UI, such as creating or closing windows and sending JavaScript dialogs to the user. To learn more about debugging in this context, read Debugging Web Apps.
  • Handling events that impact content rendering, such as errors on form submissions or navigation with WebViewClient. You can also use this subclass to intercept URL loading.
  • Enabling JavaScript by modifying WebSettings.
  • Using JavaScript to access Android framework objects that you have injected into a WebView.

Working with WebView on older versions of Android

To safely use more-recent WebView capabilities on the device your app is running on, add AndroidX Webkit. The androidx.webkit library is a static library you can add to your application in order to use android.webkit APIs that are not available for older platform versions.

Using JavaScript in WebView

If the web page you plan to load in your WebView uses JavaScript, you must enable JavaScript for your WebView. Once JavaScript is enabled, you can also create interfaces between your app code and your JavaScript code.

Enabling JavaScript

JavaScript is disabled in a WebView by default. You can enable it through the WebSettings attached to your WebView.You can retrieve WebSettings with getSettings(), then enable JavaScript with setJavaScriptEnabled().
For example:

val myWebView: WebView = findViewById(R.id.webview)
myWebView.settings.javaScriptEnabled = true
WebSettings provides access to a variety of other settings that you might find useful. For example, if you're developing a web application that's designed specifically for the WebView in your Android app, then you can define a custom user agent string with setUserAgentString(), then query the custom user agent in your web page to verify that the client requesting your web page is actually your Android app.

Binding JavaScript code to Android code

When developing a web application that's designed specifically for the WebView in your Android app, you can create interfaces between your JavaScript code and client-side Android code. For example, your JavaScript code can call a method in your Android code to display a Dialog, instead of using JavaScript's alert() function.
To bind a new interface between your JavaScript and Android code, call addJavascriptInterface(), passing it a class instance to bind to your JavaScript and an interface name that your JavaScript can call to access the class.
For example, you can include the following class in your Android app:

/** Instantiate the interface and set the context  */
class WebAppInterface(private val mContext: Context) {

    /** Show a toast from the web page  */
    @JavascriptInterface
    fun showToast(toast: String) {
        Toast.makeText(mContext, toast, Toast.LENGTH_SHORT).show()
    }
}
Caution: If you've set your targetSdkVersion to 17 or higher, you must add the @JavascriptInterface annotation to any method that you want available to your JavaScript, and the method must be public. If you do not provide the annotation, the method is not accessible by your web page when running on Android 4.2 or higher.
In this example, the WebAppInterface class allows the web page to create a Toast message, using the showToast() method.
You can bind this class to the JavaScript that runs in your WebView with addJavascriptInterface() and name the interface Android. For example:

val webView: WebView = findViewById(R.id.webview)
webView.addJavascriptInterface(WebAppInterface(this), "Android")
This creates an interface called Android for JavaScript running in the WebView. At this point, your web application has access to the WebAppInterface class. For example, here's some HTML and JavaScript that creates a toast message using the new interface when the user clicks a button:
<input type="button" value="Say hello" onClick="showAndroidToast('Hello Android!')" />
<script type="text/javascript">
    function showAndroidToast(toast) {
        Android.showToast(toast);
    }
</script>
There's no need to initialize the Android interface from JavaScript. The WebView automatically makes it available to your web page. So, when a user clicks the button, the showAndroidToast() function uses the Android interface to call the WebAppInterface.showToast() method.
Note: The object that is bound to your JavaScript runs in another thread and not in the thread in which it was constructed.
Caution: Using addJavascriptInterface() allows JavaScript to control your Android app. This can be a very useful feature or a dangerous security issue. When the HTML in the WebView is untrustworthy (for example, part or all of the HTML is provided by an unknown person or process), then an attacker can include HTML that executes your client-side code and possibly any code of the attacker's choosing. As such, you should not use addJavascriptInterface() unless you wrote all of the HTML and JavaScript that appears in your WebView. You should also not allow the user to navigate to other web pages that are not your own, within your WebView. Instead, allow the user's default browser application to open foreign links—by default, the user's web browser opens all URL links, so be careful only if you handle page navigation as described in the following section).

Handling page navigation

When the user clicks a link from a web page in your WebView, the default behavior is for Android to launch an app that handles URLs. Usually, the default web browser opens and loads the destination URL. However, you can override this behavior for your WebView, so links open within your WebView. You can then allow the user to navigate backward and forward through their web page history that's maintained by your WebView.
Note: For security reasons, the system’s browser app doesn’t share its application data with your app.
To open links clicked by the user, provide a WebViewClient for your WebView, using setWebViewClient(). For example:

val myWebView: WebView = findViewById(R.id.webview)
myWebView.webViewClient = WebViewClient()
All links the user clicks load in your WebView.
If you want more control over where a clicked link loads, create your own WebViewClient that overrides the shouldOverrideUrlLoading() method. For example:

private class MyWebViewClient : WebViewClient() {

    override fun shouldOverrideUrlLoading(view: WebView?, url: String?): Boolean {
        if (Uri.parse(url).host == "www.example.com") {
            // This is my web site, so do not override; let my WebView load the page
            return false
        }
        // Otherwise, the link is not for a page on my site, so launch another Activity that handles URLs
        Intent(Intent.ACTION_VIEW, Uri.parse(url)).apply {
            startActivity(this)
        }
        return true
    }
}
Then create an instance of this new WebViewClient for the WebView:

val myWebView: WebView = findViewById(R.id.webview)
myWebView.webViewClient = MyWebViewClient()
Now when the user clicks a link, the system calls shouldOverrideUrlLoading(), which checks whether the URL host matches a specific domain (as defined above). If it does match, then the method returns false in order to not override the URL loading (it allows the WebView to load the URL as usual). If the URL host does not match, then an Intent is created to launch the default Activity for handling URLs (which resolves to the user's default web browser).
When your WebView overrides URL loading, it automatically accumulates a history of visited web pages. You can navigate backward and forward through the history with goBack() and goForward().
For example, the following shows how your Activity can use the device Back button to navigate backward:

override fun onKeyDown(keyCode: Int, event: KeyEvent?): Boolean {
    // Check if the key event was the Back button and if there's history
    if (keyCode == KeyEvent.KEYCODE_BACK && myWebView.canGoBack()) {
        myWebView.goBack()
        return true
    }
    // If it wasn't the Back key or there's no web page history, bubble up to the default
    // system behavior (probably exit the activity)
    return super.onKeyDown(keyCode, event)
}
The canGoBack() method returns true if there is actually web page history for the user to visit. Likewise, you can use canGoForward() to check whether there is a forward history. If you don't perform this check, then once the user reaches the end of the history, goBack() or goForward() does nothing.

Handling device configuration changes

During runtime, activity state changes occur when a device’s configuration changes, such as when users rotate the device or dismiss an input method editor (IME). These changes cause a WebView object's activity to be destroyed and a new activity to be created, which also creates a new WebView object that loads the destroyed object's URL. To modify your activity’s default behavior, you can change how it handles orientation changes in your manifest. To learn more about handling configuration changes during runtime, read Handling configuration changes.

Managing windows

By default, requests to open new windows are ignored. This is true whether they are opened by JavaScript or by the target attribute in a link. You can customize your WebChromeClient to provide your own behavior for opening multiple windows.
Caution: To keep your app more secure, it's best to prevent popups and new windows from opening. The safest way to implement this behavior is to pass "true" into setSupportMultipleWindows() but not override the onCreateWindow() method, which setSupportMultipleWindows() depends on. Note that this logic prevents any page that uses target="_blank" in its links from loading.

সোমবার, ২৫ মে, ২০২০

১:০৬ AM

ঈদের রাতের গুরুত্ব কতটা

Eid Mubarak 2020 feni online 24
Eid Mubarak feni online 2020
ঈদের রাতের গুরুত্ব কতটা তা বাস্তব জীবনে খেয়াল করলেই বুঝা যায়। সারা মাস কাজ করে মাইনে (বেতন) দেয়ার সময়ে যদি অতি আনন্দে উদ্বেলিত হয়ে বোনাস বেতন কিছুই না চাই বা না নেই তবে ক্ষতি টা কার...?  আমার নিজের, হুম আমার..!

এই রাতে আমলের ব্যাপারে কম বেশ জানি, শুধু শয়তানের ধোকায় বা অবহেলায় তা থেকে বিরত থাকি..!
আসুন, আমলের মাধ্যমে এই রাত টা অতিবাহিত করি যে যা পারি..!
নিজের কাযা নামাজ, নফল নামাজ (সালাতুল হাজত, সালাতুত তাসবীহ, সালাতুল খিজির, তাহাজ্জুত) পড়ি,,,
পাশাপাশি এক্টা নামাজ এমন ও পড়তে পারেন।(২ রাকাত নামাজ, প্রথম রাকাতে সুরা ফাতিহা ১০০ এবং সুরা এখলাস ১ বার।দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ১ বার এবং সুরা এখলাস ১০০ বার। বাকি সব অন্যান্য নামাজের মতই)

খেয়াল করেন এই নামাজে প্রথম রাকাতে (১০০÷৪)=২৫ বার কুরআন খতমের সওয়াব সুরা ফাতিহা পড়ার জন্য,  আর দ্বিতীয় রাকাতে (১০০÷৩) = ৩৩.৩৩ (৩৩ বার) কুরআন খতমের সওয়াব পাওয়া যাবে সুরা ইখলাসের জন্য। তাছাড়া এই দুইটা সুরার গুরুত্ব ও অপরিসীম। আশা করি ইন শা আল্লাহ এ নামাজ পড়ে দোয়া করলে বা মাফ চাইলে (সবার জন্য মাফ চাইবেন, এতে লাভ বেশি) আল্লাহ সুবহানাহু তায়ালা খালি হাতে ফিরাবেন না।...
এইটা আমার একান্ত নিজস্ব চিন্তা, এতে ভুল ত্রুটি থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করলাম..!
আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক, হেফাজতে রাখুক,  সুস্থতার সাথে নেক হায়াত দান করুন।
Eid Mubarak 2020 feni online 24

বুধবার, ৬ মে, ২০২০

৩:৫১ PM

ডিজিকম ফেনী লিঃ এর সকল স্টাফদের জন্য ২য় বারের মত ভালোবাসার উপহার

feni online radio fm digicom feni


ডিজিকম ফেনী লিঃ এর সকল স্টাফদের জন্য ২য় বারের মত ভালোবাসার উপহার ,

 
আজও ডিজিকম ফেনী লিঃ ৮নং জায়লস্কর ইউনিয়নের সম্মানীত চেয়ারম্যান জনাব মামুনুর রশীদ মিলন এর ব্যাক্তিগত তহবিল হতে ডিজিকম ফেনী লিঃ এর সকল স্টাফদের জন্য ২য় বারের মত ভালোবাসার উপহার জনাব মামুনুর রশীদ মিলনের পক্ষে প্রদান করছেন ডিজিকম ফেনী লিঃ এর সম্মানীত উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এম এন নবী।


এ সময় আরও উপস্থিত ছিলেন অর্থ পরিচালক জনাব সাইফ উদ্দিন খান মনসুর, এ্যাডমিন পরিচালক জনাব আনোয়ার হোসেন,
মার্কেটিং পরিচালক জনাব এনামুল হক মানিক ও জেনারেল ম্যানেজার ইউছুপের রহমান রুমন।

বি.দ্রঃ গ্রহীতাদের ছবি প্রকাশ করা হয়নি।

Image may contain: indoor

বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

১:৫৫ PM

করোনা: নিরাপদে রোজা রাখবেন যেভাবে


করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে পৃথিবীর বিভিন্ন দেশে 'লকডাউন' চলার মধ্যেই মুসলিমদের জন্য 'পবিত্র রমজান মাস' শুরু হচ্ছে। প্রতি বছর বিশ্বজুড়ে জুড়ে কোটি কোটি মুসলিম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা পালন করে। কিন্তু যখন কোন মহামারি চলে তখন রোজা রাখার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হয়। ব্রিটেনের ইউনিভার্সিটি অব সাসেক্স-এর রোগ প্রতিরোধ বিষয়ক একজন গবেষক বলেন, সংক্রমণের বিরুদ্ধ লড়াই করার জন্য শরীরে প্রচুর শক্তির প্রয়োজন। দীর্ঘ সময় ধরে খাবার এবং পানি পান না করলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে বলে তিনি উল্লেখ করেন। সুতরাং ইফতারের পর আপনি যেসব খাবার খাবেন সেখানে যাতে পর্যাপ্ত পরিমাণে ক্যালরি থাকে সেটা নিশ্চিত করা বেশ গুরুত্বপূর্ণ। এখানে দুটো বিষয়ের মধ্যে ভারসাম্য রাখতে হবে। . কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট বা চর্বি . ভিটামিন, যেমন - ভিটামিন সি এবং আয়রন বিভিন্ন ধরণের খাবার খাওয়া শরীরের জন্য ভালো।

বিশেষ করে নানা রংয়ের সবজি, ফল, ডাল ও বাদাম। রোজার সময় শরীর পানিশূন্য হয়ে যেতে পারে। এর ফলে শরীরের ভেতরে শ্বাস-প্রশ্বাস নেবার জায়গা দুর্বল হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি পর্যাপ্ত ঘুম, ব্যায়াম এবং মানসিক চাপমুক্ত থাকেন তাহলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকরী থাকতে পারে। সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আপনি ভাইরাস দ্বারা সংক্রমিত হবার বিষয়গুলো থেকে দূরে থাকবেন।এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হাত ধোয়া এবং বাসায় অবস্থান করা ।

অসুস্থ ব্যক্তি এবং স্বাস্থ্যকর্মীদের কী হবে?

যেসব মানুষের ক্ষেত্রে কোভিড-১৯ কিংবা অন্যান্য অসুস্থতা আছে তাদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়। বিশেষ করে যাদের ডায়াবেটিস এবং অন্যান্য শারীরিক জটিলতা আছে। ডায়াবেটিস ইউকে হেড অব কেয়ার ড্যানিয়েল হাওয়ার্থ বলেন, যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা রোজা রাখবেন কি না সেটি সম্পূর্ণ নির্ভর করে তাদের ব্যক্তিগত ইচ্ছার উপর। তবে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তারা কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। যেমন - যেসব কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার শরীরে ধীরে-ধীরে ছড়ায় সেগুলো খেতে পারেন। যেমন লাল রুটি, ভাত। এছাড়া দিনে বেশ কয়েকবার ডায়াবেটিস পরিমাপ করে দেখতে হবে। ব্রিটেনের মুসলিম কাউন্সিল স্বাস্থ্য কর্মীদের জন্য একটি পরামর্শ দিচ্ছে। সেখানে বলা হচ্ছে, স্বাস্থ্য কর্মীরা যেহেতু কোভিড-১৯ রোগীদের সেবা দিচ্ছেন সেজন্য তাদের দীর্ঘ সময় ধরে পিপিই পরিধান করতে হয়। সেজন্য তাদের শরীরে পানির ঘাটতি হতে পারে এবং চিকিৎসায় ভুল হতে পারে। সেজন্য স্বাস্থ্য কর্মীরা রোজা না রাখলেও চলবে।

রোজা স্বাস্থ্যের জন্য ভালো?


যদিও প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ক্যালরি না খাওয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে, কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার উপর রোজার প্রভাব এতোটা সরাসরি নয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কোন একটি ইলেকট্রিক সুইচের মতো নয়। রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে শরীরে ভেতরে জটিল এক প্রক্রিয়া যেখানে অনেক কিছুর ভারসাম্য রাখতে হয়। রোজা রাখলে শরীরের ভেতরে এক ধরণের হরমোন নিঃসৃত হয় যেটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে দমিয়ে রাখে। তবে ইঁদুরের উপর পরিচালিত বিভিন্ন গবেষণায় না খেয়ে থাকার উপকারিতার কথাও বলা হয়েছে। সেখানে দেখা গেছে মাঝে-মধ্যে না খেয়ে থাকলে শরীরের পুনর্গঠন প্রক্রিয়া দ্রুততর হয়। এর ফলে শরীরের পুরনো কোষ মারা যায় এবং সে জায়গায় নতুন কোষ জন্ম নেয়। তবে ইঁদুরের উপর যেটির প্রমাণ পাওয়া গেছে সেটি মানুষের উপর কতটা কার্যকরী হবে তা বলা কঠিন। এজন্য আপনাকে কতক্ষণ না খেয়ে থাকতে হবে সেটিও পরিষ্কার নয়। 
সূত্র-বিবিসি। 

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

৮:১৯ PM

চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা



সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এক মাস সিয়াম সাধনা করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম শনিবার থেকে রোজা শুরুর ঘোষণা দেন।
তিনি বলেন, “সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা গেছে যে, শুক্রবার, ২৯ শাবান সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে।
“এমতাবস্থায় শনিবার থেকে রমজান মাস গণনা শুরু হবে এবং ২৬ রমজান, ২০ মে বুধবার দিবাগত রাতে লাইলাতুল ক্বদর পালিত হবে।”
এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মুসলিমরা শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছেন।

তবে বিশ্বজুড়ে চলমান করোনাভাইরাসের মহামারীর মধ্যে এক অভূতপূর্ব পরিস্থিতিতে এবারের রোজার সময়টা কাটবে।
মহামারী ছড়ানো ঠেকাতে জামাতে নামাজ বন্ধ থাকায় এবার তারাবির জামাতও হবে না; সমবেতভাবে উৎসবমুখর পরিবেশে ইফতারের দৃশ্যও চোখে পড়বে না।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

৬:৪১ PM

রমজানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ



অনলাইন ডেস্ক :
পবিত্র রমজান মাসকে ঘিরে করোনা মোকাবিলায় কিছু নির্দেশনা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির মতে- ধর্মীয় ও সামাজিক জমায়েত বাতিল করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে- জনসমাগমকে সীমাবদ্ধ, সংশোধন, স্থগিতকরণ, বাতিল করা বা এগিয়ে যাওয়ার যে কোনো সিদ্ধান্ত ঝুঁকি মূল্যায়ন করার পরিস্থিতির উপর বিবেচনা করে নেয়া উচিত।
এ সিদ্ধান্তগুলো করোনা পরবর্তী পরিস্থিতি কি হবে সে হিসেবে নেয়া উচিত। যদিও ধর্মীয় ও সামাজিক সমাবেশ বাতিল করা হয় সেক্ষেত্রে বিকল্প ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা যেতে পারে।রমজানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ:
১. মসজিদে নামাজ আদায় করার সময় কমপক্ষে ১ মিটার বা ৩ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।২. কোলাকুলি করা, গায়ের উপর হাত দিয়ে ডাকা, শরীরের উপর হাত রাখা- এসব অভ্যাস ত্যাগ করুন।৩. রমজানে দোকানে বা বাজারে একসঙ্গে অনেক মানুষ জমায়েত বন্ধ করুন।৪. অসুস্থ মানুষ এবং করোনার সামান্যতম লক্ষণ আছে তাদের বাসায় থাকতে বলুন। সেইসঙ্গে সরকারি নির্দেশনা মেনে চলুন।৫. প্রবীণ এবং অসুস্থদের সমাবেশে অংশ নিতে নিষেধ করুন।
রমজানে যে কোনো প্রকার সমাবেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ: ১. বাইরের যেকোনো সমাবেশ পরিত্যাগ করতে হবে এবং একান্ত প্রয়োজন হলে বাড়ির ভিতর খোলামেলা জায়গায় ব্যবস্থা করতে হবে।২. সমাবেশের সময়সীমা যতটা সম্ভব কম করুন।৩. বড় বড় সমাবেশে যোগ দেয়ার চেয়ে কম অংশগ্রহণকারীদের সঙ্গে ছোট সমাবেশের আয়োজন করুন।৪. দাঁড়িয়ে থাকার সময়, নামাজ পড়ার সময়, ওযু করার সময় এবং জুতা সংরক্ষণের স্থানেও সামাজিক দূরত্ব মেনে চলুন।৫. মসজিদে প্রবেশ এবং বের হওয়ার মুহূর্তে সব সময় নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে।৬. সমাবেশের মধ্যে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে চিহ্নিত করা যায় তবে তার ঠিকানায় যোগাযোগ করতে হবে।
৭. মসজিদের প্রবেশদ্বারে এবং ভিতরে হ্যান্ড ওয়াশ ও পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা থাকতে হবে। সেইসঙ্গে অ্যালকোহল সমৃদ্ধ স্যানিটাইজারের ব্যবস্থা থাকতে হবে।৮. পর্যাপ্ত পরিমাণে টিস্যু থাকতে হবে ও বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।৯. মসজিদে কার্পেটের উপরে ব্যবহারে জন্য ব্যক্তিগত জায়নামাজ ব্যবহারের বিষয়ে সবাইকে উৎসাহিত করতে হবে।১০. জীবাণুনাশক এবং ডিটারজেন্ট ব্যবহার করে নামাজের আগে পরে মসজিদ পরিষ্কার রাখতে হবে।১১. মসজিদের প্রাঙ্গণ, ওযুখানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বুধবার, ২২ এপ্রিল, ২০২০

৯:২৭ PM

সিঙ্গাপুরে করোনায় আক্রান্তদের ৪০ শতাংশই বাংলাদেশি



দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আজ বুধবার টানা তৃতীয় দিনের মত আক্রান্ত লোকের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আজ আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন স্থানীয়। বাকী এক হাজার একজন বিদেশি নাগরিক। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসের সংক্রমিত লোকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিক সাড়ে চার হাজারের মতো।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য এবং সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল থেকে টানা তিন দিন এক হাজারের বেশি মানুষের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। এদের মধ্যে স্থানীয় লোকের সংখ্যা খুবই কম। যেমন ২০ এপ্রিল শনাক্ত এক হাজার ৪২৬ জনের মধ্যে স্থানীয় নাগরিক মাত্র ১৬ জন। ২১ এপ্রিল শনাক্ত এক হাজার ১১১ জনের মধ্যে ২৮ জন স্থানীয় নাগরিক। আর ২২ এপ্রিল আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন সিঙ্গাপুরের নাগরিক। অর্থাৎ গত তিন দিনে আক্রান্ত তিন হাজার ৫৫৩ জনের মধ্যে মাত্র ৫৯ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকীরা বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও চীনের নাগরিক।
এ নিয়ে জানতে চাইলে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গত তিন দিন ধরে সিঙ্গাপুরের কাছ থেকে সুনির্দিষ্ট সংখ্যাটা জানতে পারিনি। তবে তারা ধারণা দিয়েছে আক্রান্ত বাংলাদেশির সংখ্যাটা প্রায় সাড়ে চার হাজার। তবে আশার খবর হচ্ছে, বাংলাদেশের আক্রান্ত লোকজনের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। এমনকি দুই মাসের বেশি সময় পর আইসিইউ থেকে কেবিনে নেওয়া বাংলাদেশের কর্মীর শারীরিক অবস্থাও বেশ ভাল।
করোনাভাইরাস। ছবি: রয়টার্সকরোনাভাইরাস। ছবি: রয়টার্সদক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। আজ বুধবার টানা তৃতীয় দিনের মত আক্রান্ত লোকের সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে। আজ আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন স্থানীয়। বাকী এক হাজার একজন বিদেশি নাগরিক। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসের সংক্রমিত লোকের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে বাংলাদেশের নাগরিক সাড়ে চার হাজারের মতো।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য এবং সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।
সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল থেকে টানা তিন দিন এক হাজারের বেশি মানুষের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে। এদের মধ্যে স্থানীয় লোকের সংখ্যা খুবই কম। যেমন ২০ এপ্রিল শনাক্ত এক হাজার ৪২৬ জনের মধ্যে স্থানীয় নাগরিক মাত্র ১৬ জন। ২১ এপ্রিল শনাক্ত এক হাজার ১১১ জনের মধ্যে ২৮ জন স্থানীয় নাগরিক। আর ২২ এপ্রিল আক্রান্ত এক হাজার ১৬ জনের মধ্যে মাত্র ১৫ জন সিঙ্গাপুরের নাগরিক। অর্থাৎ গত তিন দিনে আক্রান্ত তিন হাজার ৫৫৩ জনের মধ্যে মাত্র ৫৯ জন সিঙ্গাপুরের নাগরিক। বাকীরা বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও চীনের নাগরিক।
এ নিয়ে জানতে চাইলে সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুুর রহমান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, গত তিন দিন ধরে সিঙ্গাপুরের কাছ থেকে সুনির্দিষ্ট সংখ্যাটা জানতে পারিনি। তবে তারা ধারণা দিয়েছে আক্রান্ত বাংলাদেশির সংখ্যাটা প্রায় সাড়ে চার হাজার। তবে আশার খবর হচ্ছে, বাংলাদেশের আক্রান্ত লোকজনের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়। এমনকি দুই মাসের বেশি সময় পর আইসিইউ থেকে কেবিনে নেওয়া বাংলাদেশের কর্মীর শারীরিক অবস্থাও বেশ ভাল।
মোস্তাফিজুুর রহমান জানান, গত মঙ্গলবার সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে অভিবাসীদের প্রসঙ্গে কথা বলতে গিয়ে দুই মাসের বেশি সময় পর আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে নেওয়া বাংলাদেশের কর্মীর বিষয়টি উল্লেখ করেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশের ওই কর্মীর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। তাঁর সুস্থ হতে একটু সময় লাগবে। আশা করি তিনি খুব দ্রুত তাঁর সদ্য ভূমিষ্ঠ শিশুকে কোলে তুলে নিতে পারবেন।
সিঙ্গাপুরের ষ্ট্রেট টাইমসসহ কয়েকটি গণমাধ্যম এবং বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লক্ষণ না থাকা সত্বেও বিপুল সংখ্যক লোকজনের স্বাস্থ্য পরীক্ষার কারণে দেশটিতে করোনাভাইরাস আক্রান্ত লোকজন চিহ্নিত হচ্ছেন বেশি সংখ্যায়। এ পর্যন্ত ১০ হাজার ১৪১ জন আক্রান্ত হলেও মারা গেছেন মাত্র ১১ জন। আক্রান্ত বিদেশিদের মধ্যে প্রায় সবাই ডরমিটরিতে থাকেন। সাধারণত এরা কাজে আর ডরমিটরিতে অবস্থানের পাশাপাশি মোস্তফা মার্টের মত বিপনী কেন্দ্র এবং নিজেদের দেশের লোকজন আছেন এমন জায়গায় চলাফেরা করেন। এসব জায়গা থেকে এদের সংক্রমণ হয়েছে বলে বলা হচ্ছে।
এ মুহুর্তে দেশটিতে প্রায় এক লাখ ৩০ হাজারের মত বাংলাদেশি অবস্থান করছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন।
এদিকে সিঙ্গাপুরে আটকে পড়া বাংলাদেশের ১৯৬ জন নাগরিক আজ দুপুরে ঢাকায় ফিরেছেন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ফেরা বাংলাদেশের নাগরিকদের মধ্যে চিকিৎসা এবং বেড়াতে গিয়ে আটকে পড়া লোকজনের পাশাপাশি কাজের মেয়াদ শেষ হয়ে গেছে এমন লোকজনও ছিলেন। ফিরতি ফ্লাইটে ঢাকা থেকে সিঙ্গাপুরে গেছেন দেশটির ৯৮ জন নাগরিক। বাংলাদেশ ও সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে নিজেদের নাগরিকদের ফেরানোর জন্য ওই ফ্লাইটের আয়োজন করে।
বিশ্বের ১৩ দেশে মৃত্যু ৩১০ জনের
করোনাভাইরাসের সংক্রমণে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নাগরিকদের মৃত্যু থামছে না। গত ২৪ ঘন্টায় দেশটিতে অন্তত ৯ জন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে গতকাল পর্যন্ত ১৮৭ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। অবশ্য যুক্তরাষ্ট্র ছাড়া গতকার নতুন করে বাংলাদেশের নাগরিকদের মৃত্যুর খবর পাওয়া যায়নি।
এ পর্যন্ত বিশ্বের ১৩ টি দেশে তিনশ ১০ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে যুক্তরাষ্ট্রে ১৮৭ জন, যুক্তরাজ্যে ৭৯ জন,সৌদি আরবে ১৫, ইতালিতে ৮ জন, কানাডায় ৬, স্পেনে ৫, কাতারে ৪ জন, এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কেনিয়া লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশি মারা গেছেন।
"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.