FeniOnline24 - Feni First Online Radio Station: News

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station
News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
News লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

১:০৫ PM

নাম পরিবর্তন হচ্ছে ফেসবুকের

ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে এ পরিবর্তন আসতে পারে। ফেসবুকের নতুন নাম হতে পারে মেটাভার্স। মূলত নিজেদের পুনর্গঠিত করতেই ফেসবুকের এ নাম পরিবর্তনের উদ্যোগ।
ভার্জের প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর ফেসবুক তাদের কর্মীদের নিয়ে একটি সম্মেলন করে যার নাম ‘কানেক্ট’। চলতি বছরের সম্মেলন আগামী ২৮ অক্টোবর হওয়ার কথা। ওই সম্মেলনে ফেসবুকের প্রধান কর্তা মার্ক জাকারবার্গ নাম পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। তার আগেই হয়ত নতুন নাম জানা যেতে পারে।
মেটাভার্স নামের অর্থ হলো একটি ভার্চ্যুয়াল জগৎ। যেখানে ইন্টারনেটের মাধ্যমেই এ জগতের সঙ্গে যুক্ত হওয়া যাবে। এ জগৎ বাস্তবতার সঙ্গে ডিজিটাল সংমিশ্রণ। ভার্চ্যুয়াল রিয়েলিটি অথবা অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে গড়ে ওঠার কারণে এই জগতে ব্যবহারকারীদের নিজেকে আরও জীবন্ত মনে হবে।
এদিকে সম্প্রতি ফেসবুক অনেক ব্যবহারকারীকে নতুন একটি নোটিফিকেশন দিয়েছে। ওই নোটিফিকেশনে বলা হয়েছে, ২৮ অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রোটেক্ট’ নামে একটি ফিচার ‘টার্ন অন’ বা ‘চালু’ না করলে অ্যাকাউন্টটি লক হয়ে যাবে। নোটিফিকেশন পাবার পর ব্যবহারকারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, ফেসবুক প্রোটেক্ট কী এবং কীভাবে কজ করে।

এ বিষয়ে ফেসবুকের ওয়েবসাইটে বলা হয়েছে যে, ফেসবুক অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে ফেসবুক প্রোটেক্ট নামে নতুন একটি ফিচার আনছে তারা। এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।
প্রথমে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়। তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়। এ বিষয়ক আপডেটও ফেসবুকের মাধ্যমেই জানানো হবে বলে ফেসবুক জানায়।
নতুন এই ফিচারের বিষয়ে ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, আপনার অ্যাকাউন্টটি অনেক মানুষের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এ কারণে আপনার শক্তিশালী নিরাপত্তা দরকার। নতুন এই ফিচারে মাধ্যমে নিরাপত্তা ব্যবহার আরও জোরদার করা সম্ভব।

ফেসবুক প্রোটেক্ট চালু করার সময় এ বিষয়ে বিস্তারিত জানতে লার্ন মোর অপশনে গেলে সেখানে ফেসবুক প্রোটেক্ট কেন জরুরি সে বিষয়ে জানানো হয়েছে।


এতে বলা হয়, হ্যাকাররা সব সময় সেই অ্যাকাউন্টগুলোর প্রতিই আগ্রহী হয়, যেগুলোতে অনেক বেশি ফলোয়ার থাকে, যেগুলো গুরুত্বপূর্ণ পেইজ পরিচালনা করে কিংবা যার কমিউনিটি সিগনিফিক্যান্স বা গুরুত্ব রয়েছে। এ ধরনের টার্গেটেড অ্যাটাক বা উদ্দেশ্যপূর্ণ হামলা রোধ করতেই উন্নত নিরাপত্তার এই প্রোগ্রামটি চালু করার অনুরোধ করেছে ফেসবুক।
ফেসবুকের ওয়েবসাইটে জানানো হয়েছে, যারা এই ফিচারটি চালু করতে পারবেন তারা ফেসবুকের মাধ্যমেই তা জানতে পারবেন। তারা সেটিংসে গিয়ে সিকিউরিটি অ্যান্ড লগ-ইন করে ফেসবুক প্রোটেক্ট চালু করতে পারবেন।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

৪:১৪ PM

ওটিটি প্ল্যাটফর্ম- আনবে আরও প্রযুক্তি, বদলে দেবে ক্রিকেটকে

কুম্বলে এখন আছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের দায়িত্বে। চেন্নাইয়ের গ্রেট লেকস ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট আয়োজিত এক ওয়েবিনারে ক্রিকেটে প্রযুক্তির প্রভাব নিয়ে কথা বলেছেন সাবেক এ লেগ স্পিনার। তিনি মনে করেন, ক্রিকেটে সামনে প্রযুক্তির প্রভাবটা মেনে নেওয়াই ভালো।

এখন আইপিএলে পাঞ্জাবের কোচ কুম্বলে
এখন আইপিএলে পাঞ্জাবের কোচ কুম্বলে
ছবি: আইপিএল

হক-আইয়ের মতো প্রযুক্তি টেলিভিশন সম্প্রচারকেরা এনেছিলেন। কুম্বলে বলছেন, সামনে আরও নতুন প্রযুক্তি আসবে ওটিটি প্ল্যাটফর্মে খেলার সম্প্রচার মাথায় রেখে, ‘আমার মনে হয় না খেলায় কেবল সম্প্রচারকদের প্রভাবেই প্রযুক্তি আসবে (নতুন)। ফেডারেশনগুলোও উদ্ভাবনী উপায় খোঁজা শুরু করবে নতুন প্রযুক্তি আনার ক্ষেত্রে। কারণ অনেক বছর ধরেই টেলিভিশন সম্প্রচারকেরাই এসব উদ্ভাবনের ওপর জোর দিয়েছেন, যেটা এই খেলার জন্য দারুণ। এখন আমরা ওটিটি প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি, খেলায় তাই আরও প্রযুক্তি আসবে। সামনের দিকে এগোনোর সময় আমার কাছে সবচেয়ে বড় পরিবর্তন হবে এটাই।’

ভবিষ্যতে প্রযুক্তি ছাড়া আরও গতি নেই, সেটিও মনে করিয়ে দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক, ‘ক্রিকেটে ডিআরএসের প্রভাব এরই মাঝে স্পষ্ট হয়েছে। আমি নিশ্চিত, ভবিষ্যতে আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও প্রযুক্তির আরও প্রভাব থাকবে। এসব উদ্ভাবন কাজে লাগানোর ক্ষেত্রে যদি খেলোয়াড়রা এগিয়ে না আসে, তাহলে তারা পিছিয়ে পড়বেন।’

প্রযুক্তির সঙ্গে দ্রুত মানিয়ে নিতেও বলছেন কুম্বলে, ‘আমি জানি, খেলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে বিতর্ক আছে। অনেকেই এটাকে অতিরিক্ত মনে করেন, কেউ ভাবেন সেই পুরোনো “বলকে দেখা ও মারার উপায়”টাই সরল। হ্যাঁ, এটা সরল। তবে আমার মনে হয়, প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে না পারলে, এটাকে খেলার আরও ভালো করার কাজে ব্যবহার না করলে পিছিয়ে পড়তে হবে।’

ডিআরএসে সহায়তা নেওয়া হয় হটস্পটেরও
ডিআরএসে সহায়তা নেওয়া হয় হটস্পটেরও
ফাইল ছবি

টেস্টের পর ওয়ানডে, টি-টোয়েন্টির সঙ্গে ক্রিকেটে এখন এসেছে ১০০ বলের ম্যাচ ‘হানড্রেড’-ও। কুম্বলের মতে, ম্যাচের পরিধির সঙ্গে বাড়বে প্রযুক্তির ব্যবহার, ‘সংক্ষিপ্ত সংস্করণে ডেটার ওপর নির্ভরতা বেশি হবে। টেস্টের চেয়ে ওয়ানডে, ওয়ানডের চেয়ে টি-টোয়েন্টি, এরপর এখন হানড্রেডে আরও বেশি এর ব্যবহার হবে। স্কোয়াড গঠন, কৌশল ঠিক করতে, ‘ম্যাচ-আপ’-এর ক্ষেত্রে এর ব্যবহার বাড়বে। আমরা ‘ম্যাচ-আপ’-এর কথা বলি, এটা দিয়ে দলের কৌশল ঠিক করি। এটাই চালিকাশক্তি হতে যাচ্ছে ভবিষ্যতে।’

সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

৪:০৬ AM

সুন্দরী রোজীর ফাঁদে পড়ে আইনজীবী সর্বস্বান্ত

পরিবারসহ অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার প্রলো’ভনে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর কাছ থেকে ৫৫ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। আইনজীবী এমএবিএম খায়রুল ইস’লামের (৪৭) সঙ্গে প্রতারণায় জ’ড়িত চক্রের দুই সদস্যকে গ্রে’ফতার করেছে পু’লিশের অ’প’রাধ ত’দন্ত বিভাগ (সিআইডি)
তারা হলেন- মো.সাইমুন ইস’লাম (২৬) ও মো. আশফাকুজ্জামান খন্দকার (২৬)। এ সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, জাল ভিসা ও জাল টিকিটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরঞ্জামাদি জ’ব্দ করা হয়। এ চক্রের মূলহোতা অস্ট্রেলিয়া প্রবাসী উম্মে ফাতেমা রোজী (৩৫)। তাকেও দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।
রোববার দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির অ’তিরিক্ত ডিআইজি ই’মাম হোসেন তিনি বলেন, অস্ট্রেলিয়ায় স্থায়ী বসবাসের কথা বলে দীর্ঘদিন ধরে জাল ভিসা প্রস্তুত করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন প্রবাসী উম্মে ফাতেমা রোজী। তিনি মাঝেমধ্যে দেশে এসে উচ্চবিত্তদের টার্গেট করে আত্মীয়ের ভিসায় অস্ট্রেলিয়া নিয়ে যাবেন বলে প্রলো’ভন দেখান। সপরিবারে গেলে (স্বামী-স্ত্রী’) ২৩ লাখ আর একা গেলে ১৮ লাখ, সে হিসেবে চুক্তি করতেন তিনি। রোজী নিজেকে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন কনস্যুলার জেনারেল হিসেবে মিথ্যা পরিচয় দিতেন।
সিআইডি জানায়, রোজী দেশে থাকাকালীন তার সঙ্গে পরিচয় হয় সুপ্রিম কোর্টের আইনজীবী এমএবিএম খায়রুল ইস’লামের। তখন রোজী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট ম’রিসনের কাছ থেকে পুরস্কৃত হন ও পুরস্কারের ছবি ভুক্তভোগীকে দেখান। এতে করে ভুক্তভোগী বিশ্বা’স করতে থাকেন। এরপর অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনমন্ত্রী এলেক্স হাউকির সঙ্গে সুস’ম্পর্ক রয়েছে বলেও জানান রোজী।
এরপর ধাপে ধাপে কাগজপত্র ও ভিসার কথা বলে টাকা নিতে থাকেন। ওই আইনজীবীও রোজীর ফাঁদে পড়ে স্ত্রী’-সন্তানসহ পরিবারের আট সদস্যসহ অস্ট্রেলিয়ায় যেতে চেয়েছিলেন তিনি। এজন্য রোজীর দেওয়া দু’টি ব্যাংক অ্যাকাউন্টে ৫৫ লাখ ৩৭ হাজার ৬০০ টাকা দেন এ আইনজীবী। টাকা দেওয়ার পর কাগজপত্র ও ভিসা হাতে পেয়ে সেগুলো যাচাই-বাছাই করে দেখতে পান সবগুলোই ভু’য়া এবং জাল।
অ’তিরিক্ত ডিআইজি ই’মাম হোসেন বলেন, ভুক্তভোগী আইনজীবী প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গত ১ জুলাই রাজধানীর খিলগাঁও থা’নায় একটি মা’মলা দায়ের করেন। মা’মলা’টি ত’দন্তের ধারাবাহিকতায় শনিবার বনশ্রী ও শাজাহানপুর এলাকায় অ’ভিযান চালিয়ে এ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রে’ফতার করে সিআইডি।

সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

৩:০৫ PM

প্রধানমন্ত্রীর নির্দেশ তিনদিনের মধ্যে বিমানবন্দরে পিসিআর পরীক্ষার ব্যবস্থার

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে করোনার পিসিআর পরীক্ষার জন্য ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মন্ত্রিসভা বৈঠকে অনির্ধারিত আলোচনায় দুটি বিষয় এসেছে। বিভিন্ন জায়গায় (দেশ) এখন নতুন করে কন্ডিশন দেয়া হচ্ছে যে, ফ্লাইয়ের ৪ থেকে ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকে (এই শর্ত) দিয়েছে। সেজন্য গত কয়েক দিন থেকে আলোচনা চলছিল, আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে- ভেরি কুইকলি দুই বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টেই একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যেরকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।’

রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

৯:০৫ PM

সৌদি প্রবাসী আবুল হাসনাত জাকারিয়া মোহাম্মাদ অপুর ইন্তেকাল

চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়ন কুলাসার গ্রামের আবুল হাসনাত জাকারিয়া মোহাম্মাদ অপু গতকাল ০৪/০৯/২০২১ সৌদি আরবে্র জেদ্দায় শেষ নিশ্বাস ত্যাগ করেন, ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন,, উনি স্ত্রী ও দুইটা পুত্র সন্তান, মা ও চার বোন রেখে যান, এই শোকাহত পরিবারকে শোক কেটে উঠার শক্তি দেন, আমিন। আমরা প্রবাসীরা একজন রেমিটেন্স যোদ্ধাকে হারিয়ে খুবই মর্মাহত। সব বন্ধু ও প্রবাসী ভাইয়েরা সহ সবাইর কাছে দোয়া কামনা করি।

শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

৮:০৫ PM

বিএসএফ’র হাতে আটক বনানী থানার পরিদর্শক

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক ও ঢাকার বনানী থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানাকে ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা থেকে আটক করেছে।
ভারতের একটি গণমাধ্যম জানিয়েছে, সীমান্ত টপকে ভারতে প্রবেশের অভিযোগে চ্যাংরাবান্ধা সীমান্ত থেকে এক বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই প্রকাশ্যে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। অন্যদিকে তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিদেশি পাসপোর্ট, একাধিক মোবাইল ফোন, এটিএম কার্ড। এরপর ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে শনিবার মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ওই গণমাধ্যমটি আরো বলেছে, প্রাথমিকভাবে গ্রেপ্তার সোহেল রানা জানিয়েছে, বাংলাদেশের গোপালগঞ্জে তার বাড়ি। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আছেন।
দেশে তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। তবে ঠিক কি কারণে তিনি সীমান্ত পার হতে চেয়েছিলেন তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বিএসএফ ধারণা করছে গাঁ-ঢাকা দেয়ার জন্য সোহেল রানা ভারতে প্রবেশ করেছেন।

এদিকে সোহেল রানা আটকের পর ঢাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ সোহেল রানা সরকারি চাকরিজীবি হয়ে ই-অরেঞ্জের মত প্রতিষ্ঠানের সঙ্গে কিভাবে জড়িত হলেন। এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটি থেকে বড় অংকের টাকা আত্মসাত করেছেন এই পুলিশ কর্মকর্তা। ধরা পড়ার ভয়ে তিনি গাঁ-ঢাকা দিচ্ছিলেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম মিয়া জানান, সোহেল রানা বৃহস্পতিবার রাত পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। পরে আর তিনি থানায় আসেননি। ডিএমপির গুলশান জোনের উপ পুলিশ কমিশনার আসাদুজ্জামান বলেন, বৃহস্পতিবারের পর সোহেল রানা আর থানায় আসেননি। ছুটিও নেননি, রিপোর্টও করেননি। গণমাধ্যম থেকে আমরা খবরটি পেয়েছি। তবে ভারতে আটক ওই ব্যক্তি বনানী থানার পরিদর্শক কিনা সেটি এখনও নিশ্চিত হতে পারিনি।

রবিবার, ২৯ আগস্ট, ২০২১

১০:০৫ PM

বাংলাদেশ সমিতি ফুজিরাহ শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন

WhatsApp Image 2021 08 29 at 5.07.58 PM 2বাংলাদেশ সমিতি ফুজিরাহ শাখার উদ্যোগে গত ২৭ আগস্ট, শুক্রবার ,সন্ধ্যায় ওসানিক হোটেল ও রিসোর্ট খোরফক্কান, সংযুক্ত আরব আমিরাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ আবু জাফর প্রধান অতিথির 

বক্তব্যে বলেন বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করলে আমরা বাংলাদেশকে সামনের দিকে 

WhatsApp Image 2021 08 29 at 5.07.59 PM 1

এগিয়ে নিতে পারবো। শুভেচ্ছা বক্তব্যে প্রকৌশলী মাসুদ পারভেজ বলেন বঙ্গবন্ধু বঙ্গ শিশুকাল থেকেই ছিলেন জনদরদি, উদারতা ও মানবসেবক, বাংলাদেশ সমিতি আবুধাবির সেক্রেটারি নাসির তালুকদারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন খোরফক্কান বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী তপন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ সুজন দাস, বাংলাদেশ সমিতি আবুধাবির দপ্তর সম্পাদক জাকির হোসেন জসিম, বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই শাখার সভাপতি আইয়ুব আলী বাবুল, সভাপতিত্ব করেন প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন তার বক্তব্যে বলেন বাংলাদেশি সকল প্রবাসী ব্যাবসায়ী ও চাকরি জীবীরা মিলে অসহায় বাংলাদেশি প্রবাসীদের জন্য কাজ করার আহবান করেন

WhatsApp Image 2021 08 29 at 5.07.58 PM 3WhatsApp Image 2021 08 29 at 5.07.59 PM

 

WhatsApp Image 2021 08 29 at 5.07.58 PM 4WhatsApp Image 2021 08 29 at 5.07.58 PM 5

রবিবার, ২২ আগস্ট, ২০২১

৩:০৫ PM

দুধ দিয়ে গোসল যুবলীগ নেতার স্ত্রীকে ডিভোর্সের পর

ঘটনার সত্যতা স্বীকার করেন যুবলীগ নেতা অমিত রাজ। তিনি বলেন, ‘এখন থেকে আমি ও আমার পরিবার বিপদ থেকে মুক্ত। তাই দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপ মুক্ত করে করেছি।’ তার দাদী তাকে দুধ দিয়ে গোসল করিয়ে ঘরে তুলে নিয়েছেন বলে জানিয়েছেন অমিত রাজ।
অমিত রাজ মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক। তিনি ওই ইউনিয়নের অভিরামপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
জানা গেছে, অমিত রাজ পার্শ্ববর্তী উপজেলার সখিপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মিজানুর রহমানের মেয়ে টুম্পার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়। গত চার বছর পূর্বে তারা বিয়ে করেন। তাদের সংসারে তারিয়ান চাঁদ নামে তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।
এদিকে, প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে কিছু দিন পর থেকে কলহ শুরু হয়। ক্রমেই তা বাড়তে থাকে। তাদের সংসারে ফাটল দেখা দেওয়ায় দুই পক্ষের অভিভাবক বিপাকে পরেন।
অমিত রাজ বলেন, পারিবারিক কলহের জের ধরে গত তিন মাস পূর্বে টুম্পা বাড়ি থেকে চলে যায়। এ নিয়ে অমিত রাজ মির্জাপুর থানায় একটি সাধারন ডায়েরি করে। কিছু দিন পূর্বে টুম্পা বাড়ি ফিরে এসে উল্টো অমিত রাজ ও তার পরিবারের নামে টাঙ্গাইলের পুলিশ সুপার বরাবর নারী নির্যাতনের অভিযোগ দেন। এ নিয়ে জেলা ডিবি পুলিশ তদন্ত করেন। নিয়ে ডিবি পুলিশ কার্যালয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়।
শনিবার ডিবি অফিসে অভিযোগের তদন্তকারী ডিবি কর্মকর্তা মোক্তার হোসেন সালিসে বসেন। সালিসে উভয়পক্ষের মতামতের ভিত্তিতে তিন লাখ টাকার বিনিময়ে টুম্পা ডির্ভোস মেনে নেয়। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ডিভোর্স হয়।
যুবলীগ নেতা অমিত রাজ কোর্টের মাধ্যমে তিন লাখ টাকা টুম্পাকে দিয়ে তার শিশু সন্তান তারিয়ান চাঁদকে তার বাড়িতে নিয়ে আসেন।
এদিকে, স্ত্রীর ডিভোর্সের পর যুবলীগ নেতা অমিত রাজ আইনিসহ পারিবারিক ঝামেলা মুক্ত হওয়ায় তার দাদী দুধ দিয়ে গোসল করিয়ে বিকেলে তাকে ঘরে তুলে নেন। যুবলীগ নেতা অমিত রাজকে দুধ দিয়ে গোসলের এই ঘটনার ছবি ও ভিডিও নিজের ফেসবুক পেজে আপলোড করলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

শনিবার, ২১ আগস্ট, ২০২১

৩:০৫ PM

নোয়াখালী বেগমগঞ্জের দশম শ্রেণির স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ

নোয়াখালী বেগমগঞ্জের শরীফপুরে বাড়ীর পাশে সহাপাঠির নিকট থেকে অনলাইলে পরীক্ষার নোট আনতে যাওয়ার সময় দশম শ্রেণির স্কুল ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ ও মুঠোফোনে ভিডিও ধারন মামলায় দুই আসামি আবদুর রহমান (২৪) ও ইব্রাহিম (২২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদেরকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এলাক থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো শরীফপুর ইউনিয়নের বাবুনগর খোনার বাড়ির আবদুল আউয়ালের ছেলে আবদুর রহমান (২৪)ও তার বন্ধু একই গ্রামের শরীফ মিয়াজি বাড়ির দুলালের ছেলে ইব্রাহিম (২২) ।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম স্কুল ছাত্রীকে দলবেঁধে র্ধষণ মামলার দুই আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বেগমগঞ্জর শরীফপুর ইউনিয়নের হাসানহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী শুক্রবার রাত সোয়া দশটার দিবে বেগমগঞ্জ মডেল থানা এসে পুলিশকে জানায়, বিকেল তিনটার সময় পাশ্ববর্তী তার সহপাঠি জেনির বাড়ী থেকে অনলাইনের পরীক্ষার নোট আনতে যাওয়ার সময় পাশের বাড়ির আবদুল আউয়ালের ছেলে আবদুর রহমান তার মুখ চেপে ধরে নির্মাণার্ধীণ নতুন ফাঁকা বাড়িতে নিয়ে ওড়ানা দিয়ে হাত বেঁধে সেখানে তাকে ধর্ষণ করে এবং আছরের নামাজের পর আবদুর রহমান তার বন্ধু ইব্রাহিমকে মোবাইল ফোনে ডেকে এনে তখন আবার তাকে ধর্ষণ করে।
এ সময় ইব্রাহিম ধর্ষণের ভিডিও মুঠোফোনে ধারন করে। এর পর ইব্রাহিম ধর্ষণ করে আর আব্দুর রহমান সে ভিডিও ধারন করে। এভাবে দু জনে পালাক্রমে ধর্ষণ করে আর ভিডিও করে। মাগরিবের নামাজের পর আবদুর রহমান নিয়াতনের শিকার ছাত্রীর কানে থাকা স্বর্ণের দুল ও নাকফুল জোরপুর্বক ছিনিয়ে নিয়ে যায় এবং তাকে ঘর থেকে বের করে দেয়। পরে সে বাড়িতে এসে তার বাবা মাকে বিষয়টি জানায় ।
এ বিষয়ে নির্যাতনের শিকার স্কুল ছাত্রীর বাবা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে। পুলিশ রাতেই অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আসামী আব্দুর রহমানও ইব্রাহিমকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ থেকে গ্রেপ্তার করে। দুপুরে তাদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হবে।

৩:০৫ PM

‘২১শে গ্রেনেড হামলার জন্য বিএনপি-জামায়াত জোট সরকার দায়ী’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার জন্য তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার দায়ী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা হতে পারে না। তিনি বলেন, আলামত ধ্বংস, খুনিদের পালাতে সহায়তা করা এবং বিচারকে অন্য খাতে প্রবাহিত করার যে অপচেষ্টা তাতেই এটি স্পষ্ট প্রতীয়মান হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘ঐ দিন রাত ১১টার দিকে ৪ জনকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে খালেদা জিয়ার সরকার দেশ থেকে বাইরে পাঠিয়ে দেয়। তাদের মধ্যে তাজউদ্দিন ছিল, একজন কারারক্ষী এবং শোনা যায় কর্নেল রশিদ এবং ডালিম সে সময় ঢাকায় এসেছিল এবং খালেদা জিয়া ও তারেক জিয়ার তত্ত্বাবধানে ছিল।’
তিনি বলেন, ‘ডিজিএফআই, এনএসআইসহ গোয়েন্দা সংস্থা ও পুলিশ সবাই এরমধ্যে জড়িত ছিল। কাজেই তারাই এদের রক্ষা করে এবং দেশ থেকে বাইরে যেতে সুযোগ সৃষ্টি করে দেয়। কারণ, যখন তারা জানলো যে আমি মরি নাই বেঁচে আছি তখন তারা দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল।’
আজ সকালে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভাচুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একজন কারারক্ষী এরমধ্যে জড়িত ছিল। জেলখানার ভেতর গ্রেনেড পাওয়া গেল (২১ আগস্ট ব্যবহৃত গ্রেনেডের ন্যায় আর্জেজ গ্রেনেড) এরা অনেকগুলো ক্রিমিনাল জোগার করেছিল তার মধ্যে কিছু জেলখানা থেকে বের করে নিয়ে এসেছিল। কিন্তু প্রত্যেকের হাতে যে গ্রেনেডগুলো ছিল প্রত্যেকে সেগুলো মারতেও পারেনি।
রমনা হোটেলের সামনের গলিতে সেই গ্রেনেড পরিত্যক্ত পাওয়া যায় এবং কয়েকটি জায়গায় পাওয়া যায়।
আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রারম্ভিক ভাষণ দেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদও অনুষ্ঠানে বক্তৃতা করেন।
অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চারনেতা, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদ, ১৫ আগস্টের সকল শহিদ এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং সম্ভ্রমহারা দু’লাখ মা-বোন স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় আরো বক্তৃতা করেন দলের সভাপতি মন্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, কেন্দ্রীয় নেতা এবং বিএমএ মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও দক্ষিণের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী প্রমুখ।

২:০৫ PM

বরিশাল সিটি কর্পোরেশনের আবর্জনা পরিষ্কার করবে না বিসিসির কর্মীরা

বুধবার রাতে আইনশৃংখলা বাহিনীর সাথে সংঘর্ষের পর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ একাধিক কর্মকর্তা কর্মচারীর নামে মামলা হয়। আজ পরিচ্ছন্ন কর্মচারীদের এক মানববন্ধনে বিসিসির মেয়রসহ সকল কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা পর্যন্ত কাজে ফিরবে না বলে ঘোষণা দেয়া হয়েছে। গত তিনদিন যাবৎ নগরীর আবর্জনা পরিষ্কার করা থেকে বিরত রয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। ফলে বরিশাল নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।
আজ বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে মানববন্ধন করে বিসিসির পরিচ্ছন্নতা কর্মী ও সাধারণ কর্মচারীরা। অর্ধ সহস্রাধিক কর্মচারীর এ মানববন্ধনে অবিলম্বে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ বিসিসির কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যতায় তারা নগরী পরিষ্কারের কাজে নামবেন না বলে হুঁশিয়ারী উচ্চারণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কর নির্ধারক বেলায়েত বাবলু, বাবুল হালদার এবং পরিচ্ছন্ন কর্মী মাসুদ।

এদিকে গত তিনদিন যাবত ময়লা আবর্জনা পরিষ্কার না করায় নগরীতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমছে।

২:০৫ PM

মালয়েশিয়ায় নাটকীয়তা, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইসমাইল সাবরি, শপথ আজ

মালয়েশিয়ার রাজনীতিতে একের পর এক নাটকীয়তা। তার ধারাবাহিকতায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিচ্ছেন পদত্যাগী প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিনের ডেপুটি বা উপপ্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব (৬১)। এর মধ্য দিয়ে তিনি হচ্ছেন দেশটির ৯ম প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার দ্য স্টার অনলাইন বলছে, এত দ্রুত ভাগ্য পাল্টে যাবে তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি। মাত্র ৪৬ দিন আগে ৭ই জুলাই তাকে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। আর আজ হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সবচেয়ে কম সময় ক্ষমতায় থেকে পদত্যাগ করা মুহিদ্দিন ইয়াসিনের সরকার যখন ধসে পড়ে, তখন তিনিও দেশটিতে সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা উপ প্রধানমন্ত্রীর ইতিহাস গড়েন।
গত ১৬ই আগস্ট রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের কাছে পদত্যাগপত্র জমা দেন মুহিদ্দিন ইয়াসিন।
এরপর তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে রেখে সর্বদলীয় বৈঠক আহ্বান করেন রাজা। তিনি তাদের মতামত শোনার পর বেছে নেন ৬১ বছর বয়সী ইসমাইল সাবরিকে। পার্লামেন্টের ১১৪ জন সদস্য তাকে অনুমোদন করার পর রাজা এ সিদ্ধান্ত নিয়েছেন। এখন সময় গণনার পালা। আজই যেকোনো মুহূর্তে তিনি হতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে মালয়েশিয়ায় দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনকে (উমনো) ক্ষমতায় আনছেন তিনি। তিনি এই দলের নেতা। ১৯৫৭ সালে বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে এ পর্যন্ত মালয়েশিয়া শাসন করেছে এই দলটি। কিন্তু মাঝে ছন্দপতন ঘটে ২০১৮ সালে। ওই নির্বাচনে ড. মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের জোটের কাছে পরাস্ত হয় তারা। আবার তারা হারানো মসনদ ফিরে পাচ্ছে।
সুলতান আবদুল্লাহ এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন, ইসমাইল সাবরিকে নিয়োগ দেয়ার মাধ্যমে দেশের রাজনৈতিক টালমাতাল অবস্থার ইতি ঘটবে। এতে তিনি আইন প্রণেতা বা পার্লামেন্ট সদস্যদেরকে তাদের রাজনৈতিক মতবিরোধ সরিয়ে রেখে করোনা মহামারির ভয়াবহতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় অবস্থিত ইউনিভার্সিটি অব তাসমানিয়ার এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ জেমস চিন বলেন, ইসমাইল সাবরিকে নিয়োগ দেয়া অপ্রত্যাশিত ছিল না। এর মধ্য দিয়ে আবার চালকের আসনে বসলো উমনো। উল্লেখ্য, মালয়েশিয়ায় সরকার গঠন করতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ১১১ জন পার্লামেন্ট সদস্যের সমর্থন পেতে হয়। সেখানে ইসমাইল সাবরি পেয়েছেন ১১৪ জনের সমর্থন।

শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

৪:০৫ PM

ফেনী নাজির রোডে স্বামীকে খুন করে পালিয়েছে স্ত্রী

ফেনী শহরের নাজির রোডের সোহেল (৩৫) নামে দুবাই প্রবাসী স্বামীকে কুপিয়ে হত্যার পর দুই শিশু সন্তান নিয়ে পালিয়েছে স্ত্রী। আজ শুক্রবার সকালে চৌধুরী সুলতানা ভবনের ৬ষ্ঠ তলার বাসা থেকে প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১০ বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামের আবুল কালামের ছেলে সোহেলের পারিবারিকভাবে একই উপজেলার শিউলীর সাথে বিয়ে হয়। গত একমাস আগে দুবাই থেকে তিনমাসের ছুটিতে দেশে আসে। বৃহস্পতিবার রাতে সোহেলকে কুপিয়ে হত্যার পর দুই সন্তান রিহান (৭) ও জান্নাত (৪) কে নিয়ে শিউলী পালিয়ে যায়।গভীর রা‌তে বের হওয়ার সময় বাসার দা‌রোয়ান‌কে জানায় তার বাবা মারা গে‌ছেন।

ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

৩:০৫ PM

হেফাজতে ইসলামের আমীর জুনায়েদ বাবুনগরী আর নেই

হেফাজতে ইসলামের আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ তথ্য সাহসী খবরকে  নিশ্চিত করেছেন হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০ টায় হাটহাজারী মাদ্রাসা থেকে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাবুনগরীকে। সেখানে দুপুর সাড়ে ১২ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শারীরিক দুর্বলতা, বার্ধক্যজনিত কারণে হাটহাজারী মাদ্রাসা থেকে আল্লামা জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রাম নগরের সিএসসিআর নামক একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

৮:০৫ PM

পাসপোর্ট মেশিনের প্রিন্টিংয়ের ঝামেলায় পাসপোর্ট নবায়ন বন্ধ: পররাষ্ট্রমন্ত্রী

পাসপোর্ট মেশিনের প্রিন্টিংয়ের ঝামেলার কারণে বিদেশে বাংলাদেশের নাগরিকেরা পাসপোর্ট নবায়ন করতে পারছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
মঙ্গলবার দুপুরে এক অনুষ্ঠান শেষে বিদেশের মিশনগুলোয় পাসপোর্ট নবায়ন বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই ইস্যু নিয়ে আমরা অনেক দিন আলাপ করেছি। আমরা এ নিয়ে অনেক দিন ধরে বকবক করছি। কারণ, অনেক বাঙালির পাসপোর্ট নবায়ন হচ্ছে না। তারা পাসপোর্ট পাচ্ছেন না। এর মূল কারণ হচ্ছে পাসপোর্টের প্রিন্টিং আটকে গেছে। এমনকি এখানেও আমরা অনেক পাসপোর্টের জন্য বসে আছি। প্রিন্টিং মেশিনের গন্ডগোল।’
তিনি বলেন, ‘পাসপোর্ট তো আমরা ইস্যু করি না, এটা পাসপোর্ট অফিস করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে। তারা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে। এখন এটা নিয়ে তারা আগে থেকে চিন্তা করেনি কেন, আমি জানি না।

১:০৫ PM

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশত নেতাকর্মী

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ বিএনপি নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করতে মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে। এসময় বিএনপি নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপির নেতারা। আজ সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের শ্রদ্ধা জানানো নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এই কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল।
পরে সাংবাদিকদের ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও চেয়ারপারনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, এই কর্মসূচির জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আগ থেকে অনুমতি ছিলো। কিন্তু আজ আমাদের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে ডুকতেই পুলিশ প্রথমে অতর্কিতভাবে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে গুলি ছুড়ে।
এতে আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে। সরকার মূলত বিএনপির নেতাকর্মীদের ভয় পায়। তাই তারা পুলিশ দিয়ে আমাদের উপর দমন পীড়ন চালায়।

সোমবার, ১৬ আগস্ট, ২০২১

৯:০৬ PM

বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আইসিইউতে, দেশবাসীর কাছে দোয়া কামনা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। ১৪ই আগস্ট তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন। এজন্য দেশবাসীর কাছে দোয়া কমনা করা হয়েছে।

সোমবার বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরশু রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।

২:০৬ PM

প্রবাসীরা দীর্ঘদিন অপেক্ষায় থেকেও নতুন পাসপোর্ট পাচ্ছেন না

বিভিন্ন সূত্র জানায়, বাংলাদেশে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্টের (এমআরপি) কাজটি পেয়েছিল মালয়েশীয় প্রতিষ্ঠান আইরিস করপোরেশন। সেখানে তিন কোটি পাসপোর্টের চুক্তি ছিল। গত জুনে পাসপোর্ট অধিদপ্তরের এমআরপি সার্ভারের ধারণক্ষমতা তিন কোটির সীমা পার হয়ে যায়। এই তিন কোটি আঙুলের ছাপ ছাড়িয়ে যাওয়ার পর নতুন করে আর পাসপোর্ট ছাপা যাচ্ছিল না। ফলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, লেবাননসহ অনেক দেশের বাংলাদেশ মিশন পাসপোর্ট সেবা প্রদানে সার্ভার ত্রুটির কথা বলে দুঃখ প্রকাশ করে নোটিশ দেয়।
বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে বেশকিছু দিন ধরে। জুনের শুরুতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) সার্ভার ডাউন হয়ে যাওয়ার কারণে প্রবাসীরা দীর্ঘদিন অপেক্ষায় থেকেও নতুন পাসপোর্ট পাচ্ছেন না। বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস নোটিশ দিয়ে এমআরপি আবেদন নেওয়া বন্ধ রেখেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্ভার সমস্যার আপাতত সমাধান হয়েছে। ফলে নতুন করে প্রবাসীদের পাসপোর্ট প্রদান শুরু করেছে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। এদিকে প্রবাসীদের এসব ভোগান্তি রোধে ই-পাসপোর্টের যুগে প্রবেশ করছে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো। সবকিছু ঠিক থাকলে ২৫ আগস্ট জার্মানিতে বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম শুরুর মাধ্যমে বিদেশে এই অধ্যায় শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানা গেছে।
সার্ভার সমস্যা ও প্রবাসীদের ভোগান্তির বিষয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট ব্যবস্থাকে সময়ে সময়ে আপগ্রেড করার প্রয়োজন হয়। এই সার্ভার আপগ্রেড করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। মালয়েশিয়ার একটি সংস্থার সঙ্গে আমাদের চুক্তি আছে। চুক্তির মেয়াদ বাড়াতে সবকিছু চূড়ান্ত করেছি। সার্ভার আপগ্রেড হওয়ার পর জমা থাকা আবেদনপত্রের ভিত্তিতে পাসপোর্ট ছাপানোও শুরু হয়েছে। আমরা একদিনও আমাদের সেবা বন্ধ রাখিনি। তিনি বলেন, এমআরপি পাসপোর্ট বন্ধ করে দেওয়ার কথা ছিল। ই-পাসপোর্ট চালু করতে পারিনি বলেই এমআরপিকে বেশিদিন চালাতে হচ্ছে। প্রধানমন্ত্রী ২০২০ সালে ই-পাসপোর্ট উদ্বোধন করেছেন, তাই এমআরপি তো বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা জোড়াতালি দিয়ে চালাচ্ছি। অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে। আমরা ইতোমধ্যে ৬০ লাখ নতুন পাসপোর্ট কিনে ফেলেছি, মেইনটেন্যান্স কন্ট্রাক্টও বাড়িয়েছি।
সূত্র জানায়, ২০২০ সালের মধ্যে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ই-পাসপোর্ট চালুর লক্ষ্য ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে কর্মকর্তারা দেশের বাইরে যেতে না পারায় এটা চালু করা সম্ভব হয়নি। এ বিষয়ে ডিজি আইয়ুব চৌধুরী বলেন, এতদিনে বিদেশে আমাদের মিশনগুলোয় ই-পাসপোর্ট চালু হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সম্ভব হয়নি। সব ঠিক থাকলে ২৫ আগস্ট জার্মানির বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু করব।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারওয়ার বলেন, এমআরপির কেন্দ্রীয় সার্ভারের ত্রুটির কারণে পাসপোর্ট পেতে বিলম্ব হচ্ছিল। তবে আমরা নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে গেছি। মালয়েশিয়াতে বৈধকরণের কার্যক্রম চলমান ছিল। ফলে একটু সমস্যা হচ্ছিল। এখন সেই সমস্যা নেই। শেষ ছয় মাসে আমরা ২ লাখ ৯ হাজার পাসপোর্ট দিয়েছি।
মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল নাজমুল হাসান বলেন, সার্ভার ত্রুটির কারণে পাসপোর্ট আবেদন গ্রহণ আপাতত বন্ধ আছে। আমাদের সার্ভারের যন্ত্রপাতি ঢাকাতে পাঠিয়েছি। দেখি কবে ঠিক হয়ে আসে। আমার এখানে দিনে গড়ে ৫০টির মতো আবেদন জমা হয়। বন্ধ থাকার কারণে পাসপোর্ট জট হবে।

১:০৫ PM

মার্কিন সেনাদের ফাঁকা গুলি কাবুল বিমানবন্দরে

বহু মানুষ একটি ফ্লাইটে ওঠার চেষ্টা করলে বিশৃঙ্খলা দেখা দেয় কাবুল বিমানবন্দরে। এসময় বিমানবন্দরটি নিয়ন্ত্রণ করা মার্কিন সেনারা ফাঁকা গুলি করেন। বার্তা সংস্থা এএফপিকে একজন প্রত্যক্ষদর্শী বলেন, এখানে আমার খুব ভয় লাগছে। তারা আকাশের দিকে অনেক গুলি ছুঁড়ছে। রয়টার্সকে একজন কর্মংকর্তা বলেন, জনতা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই ফাঁকা গুলি করা হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেকগুলো ভিডিওতে গুলির শব্দ শোনা যাচ্ছে। বিবিসি’র রিপোর্টে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানগুলোয় কূটনৈতিক কর্মীদের আগে সরিয়ে নিতে অগ্রাধিকার দেয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা আর বিভ্রান্তি আরও বাড়িয়ে দিয়েছে।

শান্ত কাবুল, প্রতিটি চেকপয়েন্টে তালেবান
উদ্বেগের রাত শেষে সকাল হয়েছে কাবুলে।
প্রতিটি চেকপয়েন্টে মোতায়েন রয়েছে তালেবান সদস্যরা। কাবুল থেকে আল জাজিরার সংবাদদাতা বলেছেন, বিস্ময়করভাবে কাবুল শান্ত। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রুপটির এক হাজার সদস্য বিভিন্ন চেকপয়েন্টে মোতায়েন রয়েছে। কাবুল পরিস্থিতি স্বাভাবিক।

তালেবান বলছে যুদ্ধ শেষ হয়ে গেছে
আফগানিস্তানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তালেবান বলছে, আফগানিস্তানে যুদ্ধ শেষ হয়েছে। তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র মোহাম্মদ নায়েম কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। মোহাম্মদ নায়েম বলেন, আফগানিস্তানের সব রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনায় বসার জন্য তালেবান প্রস্তুত। আফগান রাজনৈতিক নেতাদের প্রয়োজনীয় সুরক্ষার নিশ্চয়তাও দেবে তালেবান। তালেবান বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায়। আফগানিস্তানের শাসনপদ্ধতি ও সরকার গঠনের বিষয়টি খুব শিগগির স্পষ্ট হবে বলে জানান তিনি। তালেবানের ওই মুখপাত্র বলেন, শরিয়া আইনের ভেতরে তাঁরা নারী ও সংখ্যালঘুদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। একই কথা মতপ্রকাশের অধিকারের ক্ষেত্রেও প্রযোজ্য।

"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.