FeniOnline24 - Feni First Online Radio Station: education

FeniOnline24 - Feni First Online Radio Station

FeniOnline24 a live online Radio station from feni.

Feni Online 24 Radio Station

News Update

Feni online 24 radio station
education লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
education লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

৮:০১ PM

এলিয়েনরা ইতোমধ্যেই পৃথিবী পরিদর্শন করে গেছে: নাসার বিজ্ঞানী

 এলিয়েনরা ইতোমধ্যেই পৃথিবী পরিদর্শন করে গেছে: নাসার বিজ্ঞানী

এলিয়েন নিয়ে আলোচনার শেষ নেই। কেউ কেউ এর অস্তিত্ব স্বীকার করলেও অনেকেই বহিরাগত এই প্রাণীর অস্তিত্ব অস্বীকার করেন। সম্প্রতি নাসার বিজ্ঞানী এলিয়েনদের কথা স্পষ্টভাবে স্বীকার করেছেন।

নাসার এক বিজ্ঞানী বলেছেন, ইতোমধ্যে বুদ্ধিমান এলিয়েনরা পৃথিবী পরিদর্শন করে গেছে। তবে তাদের আকার এতোই ছোট যে আমাদের নজরে পড়েনি। ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, নাসার এই বিজ্ঞানীর নাম সিলভানো পি কলম্বানো।

নাসার এই বিজ্ঞানী বলেন, এলিয়েনরা খুবই বুদ্ধিমান। তারা পৃথিবীতে আসতে এমন প্রযুক্তি ব্যবহার করেছে যা আমাদের কল্পনাতেও নেই।

বহিরাগত কোনও প্রাণী বা গোয়েন্দাদের সন্ধানে নাসা প্রায়ই অভিযান পরিচালনা করে। তেমনই ‘সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল  ইন্টেলিজেন্স’ নামের একটি প্রোগ্রাম থেকে এলিয়েন সংক্রান্ত ধারণা পায় বিজ্ঞানীরা।

এর আগে গত মার্চে আরও একবার এলিয়েনদের নিয়ে মন্তব্য করেছিলেন কলম্বানো। তখন তিনি বলেছিলেন, বহিরাগত গোয়েন্দাদের সম্পর্কে বিজ্ঞানীদের ধারণার পরিসর আরও বড় করতে হবে।

এ সম্পর্কে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, আমরা বহিরাগত যাদের পেতে পারি তারা কেউই আমাদের মতো হবে না। তাদের শরীরের গড়ন আমাদের চেয়ে সম্পূর্ণ আলাদা হবে। এ কারণে তাদের সম্পর্কিত সব ধারণাই পাল্টানো প্রয়োজন।

 সুত্র: আরটি

সোমবার, ২৪ আগস্ট, ২০২০

১১:৫৩ AM

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৬৩ জন নিয়োগ

 

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: অধ্যাপক (ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদ)

পদসংখ্যা: অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি, ফিজিওলজি, লাইভস্টক প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট, পোলট্রি সায়েন্স এবং অ্যানিমেল নিউট্রিশন ৫টি

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: অধ্যাপক (কৃষি অনুষদ)

পদসংখ্যা: সয়েল সায়েন্স, অ্যাগ্রিকালচারাল কেমিস্ট্রি, ক্রপ বোটানি এবং বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ৪টি

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: অধ্যাপক (ফিশারিজ অ্যান্ড ওশান সায়েন্সেস অনুষদ)

পদসংখ্যা: ফিশারি বায়োলজি অ্যান্ড জেনেটিকস, একোয়াকালচার, ফিশারি রিসোর্সেস কনজারভেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, ওশানোগ্রোফি ৪টি

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: অধ্যাপক (অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড অ্যাগ্রিবিজনেস স্টাডিজ অনুষদ)

পদসংখ্যা: অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস, অ্যাগ্রিকালচারাল ফাইন্যান্স, কো-অপারেটিভ অ্যান্ড ব্যাংকিং, অ্যাগ্রিকালচারাল স্ট্যাটিসটিকস অ্যান্ড বায়োইনফরমেটিকস ৩টি

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: অধ্যাপক (অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ)

পদসংখ্যা: ফার্ম স্ট্রাকচার, ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি ২টি

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: রেজিস্ট্রার, পরিচালক (অর্থ ও হিসাব) ও পরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ৩টি

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

পদের নাম: ডেপুটি রেজিস্ট্রার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

পদের নাম: উপপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা) ও উপপরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা

পদের নাম: নির্বাহী প্রকৌশলী (সিভিল) ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার প্রোগ্রামার

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

পদের নাম: সহকারী রেজিস্ট্রার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

পদের নাম: সহকারী পরিচালক (বাজেট) ও সহকারী পরিচালক (অডিট)

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

পদের নাম: সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন শাখা)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

পদের নাম: সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (কেন্দ্রীয় লাইব্রেরি)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা

পদের নাম: পাবলিক রিলেশন অফিসার (জনসংযোগ ও প্রকাশনা দপ্তর)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: প্রটোকল অফিসার (ভাইস চ্যান্সেলর সচিবালয়)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং/ সহকারী কম্পিউটার প্রোগ্রামার

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: নেটওয়ার্ক টেকনিশিয়ান/হার্ডওয়্যার টেকনিশিয়ান

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট

পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: ডেসপাচ ক্লার্ক

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: প্লাম্বার/প্লাম্বিং মেকানিক

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: ড্রাইভার (পরিবহন শাখা)

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

পদের নাম: লাইব্রেরি অ্যাটেনডেন্ট/ বুক সর্টার (কেন্দ্রীয় লাইব্রেরি)

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

পদের নাম: অফিস সহায়ক পদসংখ্যা: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: সহকারী বাবুর্চি (রেজিস্ট্রার কার্যালয়)

পদসংখ্যা: ২টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী পদসংখ্যা: ৪টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা 

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

১:৪৯ PM

অনপেজ এসইও’র পেজ টাইটেল এবং মেটা ডেসক্রিপশন

 

পেজ টাইটেল

পেজ টাইটেলে সাধারণত পেজের নাম লেখা হয়। পেজের টাইটেল লেখার জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করতে হয়। এই ট্যাগের ভিতরে আপনি যা লিখবেন তা আপনার ব্রাউজারের ট্যাবে দেখতে পাওয়া যাবে। যেমন:

পেজ টাইটেল

পেজ টাইটেল লেখার নিয়ম

পেজ টাইটেলে পেজ সম্পর্কে লিখতে হয়। তাই পেজ সম্পর্কে সাজিয়ে ছোট করে লিখতে হবে। টাইটেলের প্রথম দিকে সঠিক কিওয়ার্ড দিয়ে শুরু করতে হবে। প্রত্যেক পেজের জন্য আলাদা এবং ইউনিক টাইটেল লিখতে হবে। টাইটেল খুব ছোট করেও লেখা যাবে না আবার বেশি বড়ও করা যাবে না। সার্চ ইঞ্জিন শুধুমাত্র পেজ টাইটেলের প্রথম ৬০ অক্ষর দেখায়। তাই ৫০ থেকে ৬০ অক্ষরের মধ্যে লিখতে হবে। অস্পষ্ট টাইটেল এড়িয়ে চলতে হবে। শব্দ গুচ্ছ কমা দিয়ে লেখা যাবে না, বাক্য লিখতে হবে। অনেক সময় এক পেজ থেকে অন্য পেজ পৃথক করতে টাইটেল আলাদা করে লিখতে হয়। টাইটেল আলাদা করে লেখার জন্য অনেকে বিভিন্ন প্রতীক ব্যবহার করে থাকে। আসলেই সব প্রতীক ব্যবহার করা উচিত না। শুধু মাত্র নিচে উল্লেখ করা প্রতীক গুলো ব্যবহার করা উচিত।

মেটা ডেসক্রিপশন

মেটা ডেসক্রিপশনে সাধারণত পেজের সারসংক্ষেপ লেখা হয়। মেটা ডেসক্রিপশন লেখার জন্য মেটা ট্যাগ ব্যবহার করতে হয়। এই ট্যাগ টাইটেল ট্যাগের থেকে একটু ভিন্ন। মেটা ট্যাগের ভিতরে বিভিন্ন এট্রিবিউট থাকে। তবে মেটা ডেসক্রিপশন লেখার জন্য নেম এবং কনটেন্ট এট্রিবিউট ব্যবহার করা হয়। মেটা ডেসক্রিপশন লেখার জন্য প্রথমে মেটা ট্যাগ দিয়ে শুরু করতে হবে। এরপর মেটা ট্যাগের নেম এট্রিবিউটের ভিতরে ডেসক্রিপশন লিখতে হবে এবং কনটেন্ট এট্রিবিউটের ভিতরে পেজের সারসংক্ষেপ লিখতে হবে। আর কনটেন্ট এট্রিবিউটের ভিতরে আপনি যা লিখবেন তা সার্চ ইঞ্জিন দেখাবে। যেমন:

মেটা ডেসক্রিপশন

মেটা ডেসক্রিপশন লেখার নিয়ম

মেটা ডেসক্রিপশনে পেজ সম্পর্কে সারসংক্ষেপ লিখতে হবে, তাই প্রথমে পেজ সম্পর্কে সারসংক্ষেপ সাজিয়ে নিতে হবে। সারসংক্ষেপ এর ভিতরে সঠিক কিওয়ার্ড দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে। এর বেশি ব্যবহার করা যাবে না। প্রত্যেক পেজের বিষয় বস্তু কখনো এক হবে না তাই আলাদা এবং ইউনিক সারসংক্ষেপ লিখতে হবে। সারসংক্ষেপ খুব ছোট করেও লেখা যাবে না আবার বেশি বড়ও করা যাবে না। সার্চ ইঞ্জিন শুধুমাত্র মেটা ডেসক্রিপশনের প্রথম ১৫০-১৬০ অক্ষর দেখায়। তাই ৫০ থেকে ১৬০ অক্ষরের মধ্যে লিখতে হবে। অস্পষ্ট সারসংক্ষেপ এড়িয়ে চলতে হবে। শব্দ গুচ্ছ কমা দিয়ে লেখা যাবে না, বাক্য লিখতে হবে। সার্চ ইঞ্জিনকে এক ধরণের সারসংক্ষেপ আর ব্যবহারকারীকে অন্য ধরণের কনটেন্ট দেখানো যাবে না। তাই সব চেয়ে ভালো উপায় হল পেজের ভিতরে থাকা কনটেন্ট থেকে সারসংক্ষেপ বাছাই করা।

সোমবার, ১০ আগস্ট, ২০২০

২:১৮ PM

স্বাস্থ্য অধিদপ্তরে ১৬৫০ জন নিয়োগ

স্বাস্থ্য-অধিদপ্তরে

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৯ ধরনের পদে ১ হাজার ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ
১। মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি) : ৪৬০টি
২। মেডিকেল টেকনিশিয়ান (অ্যানেসথেসিয়া) : ৩০২টি

৩। মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) : ৩০২টি
৪। মেডিকেল টেকনিশিয়ান (বায়োমেডিকেল): ২১১টি
৫। মেডিকেল টেকনিশিয়ান
(ইটিটি): ১২২টি
৬। মেডিকেল টেকনিশিয়ান (পারফিউশনিস্ট): ১টি
৭। মেডিকেল টেকনিশিয়ান
(সিমুলেটর): ২টি
৮। মেডিকেল টেকনিশিয়ান
(অর্থোপেডিকস): ২টি
৯। মেডিকেল টেকনিশিয়ান
(ইকো): ২৪৮টি

 

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ৯ ধরনের পদে ১ হাজার ৬৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।

যেসব পদে নিয়োগ
১। মেডিকেল টেকনিশিয়ান (ইসিজি) : ৪৬০টি
২। মেডিকেল টেকনিশিয়ান (অ্যানেসথেসিয়া) : ৩০২টি

৩। মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) : ৩০২টি
৪। মেডিকেল টেকনিশিয়ান (বায়োমেডিকেল): ২১১টি
৫। মেডিকেল টেকনিশিয়ান
(ইটিটি): ১২২টি
৬। মেডিকেল টেকনিশিয়ান (পারফিউশনিস্ট): ১টি
৭। মেডিকেল টেকনিশিয়ান
(সিমুলেটর): ২টি
৮। মেডিকেল টেকনিশিয়ান
(অর্থোপেডিকস): ২টি
৯। মেডিকেল টেকনিশিয়ান
(ইকো): ২৪৮টি

যোগ্যতা
সব পদে আবেদনের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো প্রতিষ্ঠানে ৩ বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনস্কেল
৯,৩০০-২২,৪৯০ টাকা

আবেদনের নিয়ম
অনলাইনে http://dghsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে ৫ জুলাই সকাল ১০টা থেকে ২০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত।

 

বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

১:৩৮ PM

সার্টিফিকেট সংশোধনের উপায় (certificate-correction)

ssc certificate feni online 24 radio



সার্টিফিকেট সংশোধন অনলাইন বা অফলাইন দুইভাবে করা যায়। তবে দালাল বা থার্ড পার্টির ঝামেলা এড়াতে অনলাইনে সংশোধন করাটা ভালো একটা উপায় হতে পারে। হাতে ফরম পূরণ করতে গেলে অনেক সময় হাতের লেখায় সমস্যা থাকতে পারে বা বোর্ডের দায়িত্বপ্রাপ্তদের বুঝতে সমস্যা হতে পারে। তাই অনলাইন করাটা সুবিধাজনক।

* নোটারি পাবলিক


আইনজীবীর মাধ্যমে নাম বা জন্মতারিখের ভুল সংশোধনের জন্য প্রথমে নোটারি বা এফিডেভিট করাতে হবে। প্রার্থীর নিজের নাম সংশোধনের ক্ষেত্রে তার বয়স যদি ১৮ বছরের বেশি হয় তাহলে তিনি নিজেই এফিডেভিট করতে পারবেন। প্রার্থীর বয়স যদি ১৮ বছরের কম হয় বা প্রার্থী যদি তার মা-বাবার নাম সংশোধন করতে চান তাহলে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর বাবা কর্তৃক প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের কাছ থেকে এফিডেভিট করতে হবে।

* পত্রিকায় বিজ্ঞাপন


একটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। এটা করতে হবে হলফনামা সম্পাদনের পর। বিজ্ঞপ্তিতে প্রার্থীর সার্টিফিকেট নাম, বাবার নাম, মায়ের নাম, শাখা, পরীক্ষার সাল, পরীক্ষাকেন্দ্রের নাম, রোল নম্বর, বোর্ডের নাম এবং জন্মতারিখ উল্লেখ করে যা সংশোধন করতে চান (প্রার্থীর নাম, বাবার নাম, মায়ের নাম বা জন্মতারিখ) তা সংক্ষেপে উল্লেখ করতে হবে।

এ দুটি কাজ সম্পাদন করার পর উপরে উল্লেখিত দুটি কাগজ এবং আপনার বাবা-মায়ের নাম সংশোধন হলে তাদের সার্টিফিকেট বা ন্যাশনাল আইডি কার্ড/আপনার নিজের হলে জন্মসনদ নিয়ে সরাসরি চলে যান যে স্কুল বা কলেজে আপনি পড়াশুনা করেছেন। এ কাজটি আপনি বাসায় বসে করতে পারবেন না। কারণ এটি কলেজের EIIN ও পাসওয়ার্ড ব্যবহার করে করা হয়।

অনলাইনে সার্টিফিকেটের নাম সংশোধনের খরচ:

* পত্রিকায় বিজ্ঞাপন ৫০০ টাকা (কম বেশি লাগতে পারে)
* নোটারি পাবলিক ৫০০ টাকা (কম বেশি লাগতে পারে)
* আবেদেন ফি ৫৫৮×২= ১১১৬ টাকা (এসএসসি ও এইচএসসি) বিভিন্ন বোর্ডের ফি অবশ্য বিভিন্ন রকমের। যেমন ঢাকা বোর্ডের ৫৫৮, দিনাজপুর বোর্ডের ১০৩৮, রাজশাহীর ১০২৮। বোর্ডগুলো তাদের ফি নির্ধারণ করে থাকে।
* সার্টিফিকেট উত্তলন ফি ৫৫৮×২= ১১১৬ টাকা (২টি)

সব মিলিয়ে আপনার খরচ হতে পারে সাড়ে ৩ হাজার টাকার মতো।

এই কাগজগুলো প্রস্তুত করে আপনার প্রতিষ্ঠানের প্রধানকে জানান। উনি আপনার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কম্পিউটার অপারেটরকে অনলাইন আবেদন করার জন্য নির্দেশনা দেবেন। তখন তিনি ডুকুমেন্ট স্ক্যান করে আবেদন করে দেবেন এবং ফোনে ম্যাসেজ চলে আসবে সঙ্গে সঙ্গে। তারপর সোনালী ব্যাংকে আবেদন ফি জমা দেওয়ার জন্য একটা রশিদ দেবেন। টাকা জমা দেওয়ার পর রশিদ অবশ্যই যত্ন করে রাখতে হবে। আবেদন ফি জমা না দিলে আবেদন গৃহীত হবে না। আবেদন ফি জমা করার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট হবে। সেখানে লগ ইন করে মোবাইল ফোনের মাধ্যমেই সর্বশেষ অবস্থা জানা যাবে।

টাকা জমা দেয়ার পর আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে ৩ মাস বা এর বেশি সময় লাগতে পারে। যখন কাজ শেষ হবে তখন ফোনে ম্যাসেজ চলে আসবে এবং প্রোফাইলে লগ ইন করলে সেখানে নতুন একটা অপশান আসবে ‘ডকুমেন্ট উত্তলন’। সেই অপশনে গিয়ে ডকুমেন্টস উত্তোলনের আবেদন করবেন। এবার কলেজে যাওয়ার প্রয়োজন নেই, কারণ এখন সাইটে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে যে ডকুমেন্ট উত্তোলন করতে চান সেটার জন্য ঘরে বসে আবেদন করুন।

আবেদন করার পর উত্তোলন ফি বাবদ ৫৫৮ টাকার (ঢাকা বোর্ড হলে) সোনালি ব্যংকে পে করার জন্য একটা ডকুমেন্টস পেয়ে যাবেন। সেটা নিয়ে ব্যাংকে যান। আগের মতোই ফি জমা দিন।

এবার ১ সপ্তাহ অপেক্ষা করতে হবে। তারপর ফোনে ম্যাসেজ পাবেন ডকুমেন্টস রেডি। তখন প্রোফাইলে লগ ইন করে উত্তোলন করার চুড়ান্ত ডকুমেন্টস ডাউনলোড করে প্রিন্ট করুন। এরপর শিক্ষা বোর্ডে অরিজিনাল সার্টিফিকেট জমা দিন। এরপর দিন আবার অফিসে গিয়ে চুড়ান্ত ডকুমেন্টস+ব্যাংকে যে ফি জমা দিয়েছেন সেটার মুল কপি জমা দিয়ে বুঝে নিন নতুন সংশোধিত সার্টিফিকেট।


"Fenionline 24" radio station keep update bangla songs every day. Thanks for Visit our "feni online" 24 radio station website.